সাখাওয়াৎ লিটন
আপডেট: ২২:০১, ২৬ নভেম্বর ২০২১
এমসিডিসি’র প্রথম শতক সাহানের, হ্যাট্রিকম্যান সিব্বির
‘মুহিবুস সামাদ স্মৃতি এমসিডিসি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট- ২০২১’ এর প্রথম শতক হাঁকালেন একাটুনা লাল দলের ব্যাটসম্যান সাহান।
শুক্রবার (২৬ নভেম্বর) এমসিডিসি পৌরসভার ৮ নং ওয়ার্ডের বিপক্ষে ৬নং একাটুনা ইউনিয়ন লাল দলের হয়ে তিনি এ সেঞ্চুরি করেন। সাহান ৪০ বল খেলে অপরাজিত ১০৮ রান করেন।
আরও পড়ুন- অনন্য রেকর্ড গড়লেন ইয়ং বয়েজ ক্লাবের মুজিবুর
শুরুতে টস জিতে এমসিডিসি ৬নং একাটুনা ইউনিয়ন লাল দল ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ১৮ ওভারে ৩ উইকেট হারিয়ে তারা ২৪৪ রানের বড় সংগ্রহ করে।
বড় টার্গেট নিয়ে খেলতে নেমে এমসিডিসি পৌরসভার ৮ নং ওয়ার্ড ১৬ ওভার ৩ বল খেলে ১৩৭ রানে অলআউট হয়ে যায়। এমসিডিসি ৬নং একাটুনা ইউনিয়ন লাল দল ১০৭ রানের বড় ব্যবধানে জয় পায়। এর ফলে দলটি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে।
ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন একাটুনা ইউনিয়ন লাল দলের সাহান।
আরও পড়ুন- গ্রীণ স্টার ক্লাবের তৃতীয় বর্ষপূর্তি ও জার্সি উন্মোচন
অন্যদিকে, গত ২৪ তারিখের আর এক খেলায় এমসিডিসি পৌরসভার ২নং ওয়ার্ড এর বোলার সিব্বির ১১ নং মোস্তফাপুর ইউনিয়ন লাল দলের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম হ্যাট্টিক অর্জন করেন।
এদিন তিনি ১ ওভার ৪ বল করে ৩ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়ে ম্যান অব দ্যা ম্যান নির্বাচিত হন।
আইনিউজ ভিডিও
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























