ঢাকা, শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১০ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৪, ২২ নভেম্বর ২০২১
আপডেট: ২১:২৬, ২২ নভেম্বর ২০২১

লিটু স্মৃতি সিপিএএম ক্রিকেট টুর্নামেন্ট ২০২১

অনন্য রেকর্ড গড়লেন ইয়ং বয়েজ ক্লাবের মুজিবুর

একই ম্যাচে ব্যক্তিগত সেঞ্চুরি ও ৬ উইকেট নিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন ইয়ং বয়েজ ক্লাবের মুজিবুর। 

ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন মৌলভীবাজার আয়োজিত লিটু স্মৃতি সিপিএএম ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ (সিজন-৯) এর সোমবারের খেলায় ইয়ং বয়েজ ক্লাব প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে মুজিবুর ৫৭ বলে অপরাজিত ১০২ রানের অনবদ্য ইনিংস খেলেন।

আরও পড়ুন : শেষ ওভারে চমক দেখিয়েও হোয়াইটওয়াশ এড়াতে পারলেন না মাহমুদউল্লাহ

এর জবাবে খেলতে নেমে ইয়াং স্টার মুজিবুরের অসাধারণ বোলিং তোপে মাত্র ৭২ রানে অল আউট হয়ে যায়। ইয়াং স্টারের পক্ষে  হাকিম ১৪ বলে ১০ রান করেন। আর বোলিংয়ে মুজিবুর ২.৪ ওভারে মাত্র ৫ রান খরচ করে ৬ উইকেট লাভ করেন। 

অসাধারণ এই পারফরমেন্সের কারণে ম্যাচ সেরা হন ইয়ং বয়েজ ক্লাবের মুজিবুর। কলেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের দ্বিতীয় সেঞ্চুরি এটি। 

আরও পড়ুন : পুরুষরা না পারলেও নারীরা হারাল পাকিস্তানকে

উল্লেখ্য, দুই মাসব্যাপী এই টুর্নামেন্ট প্রতিদিন সকাল এবং বিকালে ২টি করে খেলা অনুষ্ঠিত হচ্ছে। 

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

মাহমুদউল্লাহ রিয়াদের শেষ ওভারের রোমাঞ্চ, টানটান উত্তেজনাকর ম্যাচ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়