সিলেট প্রতিনিধি
ভোট না দেওয়ায় ভোটারকে জুতাপেটা
ভোট না দেওয়ায় এক ভোটারকে জনসম্মুখে জুতাপেটা ও জুতার মালা পরিয়ে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে এক পরাজিত মেম্বার প্রার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় আদালতে মামলা করেছেন সেই আক্রান্ত ভোটার।
ঘটনাটি ঘটেছে সিলেটের বালাগঞ্জে। আক্রান্ত ভোটার উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের সোনাপুর গ্রামের ইয়াছিন মিয়া। আর অভিযুক্ত মেম্বার প্রার্থী নশর মিয়া।
আরও পড়ুন- আপিলেও প্রার্থীতা ফিরে পাননি কামারচাকের সেলিম
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের নির্বাচনে ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন নশর মিয়া। নির্বাচনে তাকে ভোট না দেওয়ায় গত ১৩ নভেম্বর রাতে সোনাপুর গ্রামের কামাল মিয়ার বাড়িতে ইয়াছিনসহ কয়েকজন ভোটারকে ডেকে নেওয়া হয়। এ সময় পরাজিত মেম্বার ও তার সহযোগীরা জনসম্মুখে ইয়াছিনসহ কয়েকজন ভোটারকে জুতাপেটা ও জুতার মালা গলায় পরিয়ে লাঞ্ছিত করেন। তারা ইয়াছিনের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন এবং তা দিতে ব্যর্থ হলে গ্রামছাড়া করার হুমকি দেন।
আরও পড়ুন- রাজনগরে প্রার্থীতা ফিরে পেলেন আকমল হোসেন
এ বিষয়ে আক্রান্ত ভোটার ইয়াছিন জানান, ঘটনার বিচার চেয়ে রোববার সিলেট সিনিয়র চিফ জুডিশিয়াল আদালতে মামলা করেছেন তিনি।
যদিও অভিযুক্ত মেম্বার প্রার্থী নশর মিয়া বিষয়টি অস্বীকার করে বলেন, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ভোটে তার প্রতিদ্বন্দ্বী তজমুল হোসেন জনি তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।
আইনিউজ/এসডিপি
বাংলাদেশের সাংস্কৃতিক উৎসবে মুগ্ধ বিদেশিনী
মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























