নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ২২:০২, ৫ ডিসেম্বর ২০২১
আপিলেও প্রার্থীতা ফিরে পাননি কামারচাকের সেলিম
আপিলেও প্রার্থীতা ফিরে পাননি মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাকের চেয়ারম্যান প্রার্থী নজমুল হক সেলিম। আজ রোববার (৫ ডিসেম্বর) আপিলে তাঁর মনোনয়ন বৈধ নয় বলে ঘোষণা করা হয়।
সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী এই ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ (নৌকা) বৈধ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করবেন আতাউর রহমান। তবে ইতোপূর্বে নজমুল হক সেলিম জানিয়েছিলেন, তিনি মনোনয়ন ফিরে পেতে আইনি লড়াই করবেন।
গত ২৯ নভেম্বর চতুর্থধাপের ইউপি নির্বাচনে মনোনয়ন বাছাইয়ে কামারচাক ইউনিয়নের নজমুল হক সেলিমের প্রার্থীতা বাতিল করা হয়। এর আগে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে মনোনয়ন জমা দিয়েছিলেন। প্রার্থীতা বাতিলের পরে কামারচাক ইউনিয়নের নৌকার মনোনয়ন পেয়েছেন আতাউর রহমান।
- আরও পড়ুন- ‘দরজায় কড়া নাড়ছে ওমিক্রন’
নজমুল হক সেলিমের প্রার্থীতা বাতিলের পরে কামারচাক ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও রাজনগর উপজেলা বিআরডিবি কর্মকর্তা গোলাম রাব্বানি খান জানান, বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়নের সর্বশেষ চূড়ান্ত চিঠি জমা দিয়েছেন আতাউর রহমান। এছাড়া নজমুল হক-এর বিরুদ্ধে মামলা রয়েছে। যে কারণে তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে।
নজমুল হক সেলিম জানিয়েছিলেন, ‘আমি আইনগত পদক্ষেপ নেবো। আমার বিরুদ্ধে কোনো মামলার দণ্ড বা সাজা হয়নি।’
উল্লেখ্য এর আগে আরও তিনবার কামারচাক ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এই দুই প্রতিদ্বন্দ্বীতা আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর মনোনয়ন বদল হয়। চতুর্থবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বদল করা হয় গত ২৯ নভেম্বর, সেলিমের প্রার্থীতাও বাতিল করা হয়।
আইনিউজ/এসডি
দেখুন আইনিউজের বিভিন্ন ভিডিও খবর
লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া, দেশে চিকিৎসা নেই
শ্রীমঙ্গল পৌরসভায় চতুর্থবার মেয়র হলেন মহসীন মিয়া মধু
মৌলভীবাজারে ১৩৩ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪০ বেকার তরুণ
পাকিস্তান দলকে সমর্থনকারী বাংলাদেশিদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা
বাংলাদেশের সাংস্কৃতিক উৎসবে মুগ্ধ বিদেশিনী
মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত
এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























