ঢাকা, বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১০ ১৪৩৩

সীমান্ত দাস, মৌলভীবাজার

প্রকাশিত: ১৩:২৬, ৬ ডিসেম্বর ২০২১

শ্রীমঙ্গল-কমলগঞ্জসহ সিলেট বিভাগের নৌকার প্রার্থীদের তালিকা

পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি দেশের ৭০৭ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল-কমলগঞ্জসহ সিলেট বিভাগের ইউপিগুলোর চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

রোববার (৫ ডিসেম্বর) রাতে দলটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়। এর আগে আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হয়।

শ্রীমঙ্গল-কমলগঞ্জসহ সিলেট বিভাগের নৌকার প্রার্থীদের তালিকা

মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলার রহিমপুরে ইফতেখার আহমেদ বদরুল, পতনউষারে তওফিক আহমদ বাবু, মুন্সিবাজার রনেন্দু ভট্টাচার্য্য, শমশেরনগরে আব্দুল মালিক বাবুল, কমলগঞ্জে আব্দুল হান্নান, আলীনগরে ফজলুল হক বাদশা, আদমপুরে সাব্বির আহমদ ভূঁইয়া, মাধবপুরে আসিদ আলী, ইসলামপুরে সুলেমান মিয়া।

শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুরে অপূর্ব চন্দ্র দেব, ভূনবীরে আব্দুর রশীদ, শ্রীমঙ্গলে আবু তালেব বাদশা, সিন্দুরখানে আব্দুল্লাহ আল হেলাল, কালাপুরে আব্দুল মতলিব, আশিদ্রোণে রনেন্দ্র প্রসাদ বর্ধন, রাজঘাটে বিজয় বুনার্জী, কালীঘাটে প্রানেশ গোয়ালা, সাতগাঁওয়ে দেবাশিষ দেব মনোনয়ন পেয়েছেন।

সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার আটগাঁওয়ে এমদাদুল হক, হবিবপুরে রণজিৎ কুমার দাস, বাহাড়ায় কাজল কান্তি চৌধুরী, শাল্লায় মো. ছাত্তার মিয়া। জামালগঞ্জ উপজেলার বেহেলীতে সুব্রত সামন্ত সরকার, সাচনাবাজারে সায়েম পাঠান, ভীমখালীতে আখতারুজ্জামান শাহ, ফেনারবাকে কাজল চন্দ্র তালুকদার।

ধর্মপাশা উপজেলার সেলবরষে সুলতান তালুকদার, পাইকুরহাটিতে এম এম এ রেজা, সুখাইড় রাজাপুর উত্তরে নাসরিন সুলতানা দিপা, মধ্যনগরে প্রবীর বিজয় তালুকদার, চামরদানীতে আলমগীর খসরু, বংশীকুন্ড উত্তরে আব্দুস সত্তার, বংশীকুন্ড দক্ষিণে আজিম মাহমুদ, সুখাইড় রাজাপুর দক্ষিণে সেলিম রাজা চৌধুরী, ধর্মপাশায় জুবায়ের পাশা, জয়শ্রীতে সঞ্জয় রায় চৌধুরী আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বারহালে মনজুরুল হামিদ, বীরশ্রীতে আব্দুস সাত্তার, কাজলসারে জুলকার নাইন লস্কর, খলাছড়ায় কবির আহমদ, জকিগঞ্জে আফতাব আহমদ, সুলতানপুরে ইকবাল আহমদ চৌধুরী, বারঠাকুরীতে মহসীন মুতর্জা চৌধুরী, কসকনকপুরে আব্দুর রাজ্জাক তাপাদার রিয়াজ, মানিকপুরে আবু জাফর মোহাম্মদ রায়হান।

কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউপিতে তমিজ উদ্দিন, লক্ষীপ্রসাদ পশ্চিমে জেমস লিও ফারগুশন নানকা, দিঘীরপারে আলী হোসেন, সাতবাকে আব্দুল মন্নান, বড়চতুলে মুবশ্বির আলী, কানাইঘাটে আফসার উদ্দিন আহমদ, দক্ষিণ বাণীগ্রামে মাসুদ আহমদ, ঝিংগাবাড়ীতে সায়েম আহমদ, রাজাগঞ্জে বিলাল আহমদ মনোনয়ন পেয়েছেন।

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গাজীপুরে হুমায়ুন কবির খান, আহম্মদাবাদে আবেদ হাসনাত চৌধুরী, দেওরগাছে শামছুন্নাহার, পাইকপাড়ায় ওয়াহেদ আলী, শানখলায় ফজলুর রহমান তরফদার, চুনারুঘাট সদরে কুতুব উদ্দিন শাহ, উবাহাটায় রজব আলী, সাটিয়াজুরীতে আবদালুর রহমান, রানীগাঁওয়ে মোস্তাফিজুর রহমান, মিরাশিতে মানিক সরকার।

মাধবপুর উপজেলার ধর্মঘরে মোহাম্মদ মিজবাহুল রব পলাশ, চৌমুহনী মোহাম্মদ আপন মিয়া, বহরায় আলা উদ্দিন, আন্দিউড়ায় আতিকুর রহমান, শাহজাহানপুরে বাবুল হোসেন খান, জগদীশপুরে সৈয়দ ইমরুল হোসাইন, বুল্লায় শামীম রহমান, নোয়াপাড়ায় শেখ মোজাহিদ বিন ইসলাম, ছাতিয়াইনে ফাতেমা- তুজ- জোহরা, বাঘাসুরায় এখলাছ মিয়া এবং আদাঐরে ফারুক পাঠান আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

আইনিউজ/এসডি

দেখুন আইনিউজের বিভিন্ন ভিডিও খবর

লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া, দেশে চিকিৎসা নেই

শ্রীমঙ্গল পৌরসভায় চতুর্থবার মেয়র হলেন মহসীন মিয়া মধু

মৌলভীবাজারে ১৩৩ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪০ বেকার তরুণ

পাকিস্তান দলকে সমর্থনকারী বাংলাদেশিদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা

বাংলাদেশের সাংস্কৃতিক উৎসবে মুগ্ধ বিদেশিনী

মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত

এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়