ঢাকা, শনিবার   ২৫ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১২ ১৪৩৩

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২১:০২, ৬ ডিসেম্বর ২০২১
আপডেট: ২১:৩৩, ৬ ডিসেম্বর ২০২১

রাজনগরে প্রতিদিন ৩শ জন নিতে পারবেন ফাইজার টিকা

মৌলভীবাজারের রাজনগরে আপাতত ১ হাজার ২শ জনকে ফাইজারের ভ্যাকসিন দেয়া হচ্ছে। ৬ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত এই ৪ দিন টিকা দেয়া হবে। প্রতিদিন ৩শ জন এই সুযোগ পাবেন বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

সোমবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইজার টিকা প্রদান বুথের উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে  উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পালের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খান, সহকারী কমিশনার (ভূমি) বাবলু সূত্রধর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বর্ণালী দাশ, রাজনগর সদর ইউপি চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ ছালেক, যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম খান, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, শিক্ষক ও সাংবাদিক শংকর দুলাল দেব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ সুশীতল পাল, মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) প্রবাল চন্দ্র দাশ, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ চিরঞ্জিব দত্ত।

রাজনগর স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এ পর্যন্ত রাজনগরে করোনা প্রতিরোধে অস্ট্রাজেনেকা ও সিনোফার্মের মোট ৮৩ হাজার টিকা প্রদান করা হয়েছে। চলতি ডিসেম্বরের মধ্যে উপজেলার মোট জনসংখ্যার ৪০ ভাগ মানুষকে টিকা প্রদানের লক্ষ্য রয়েছে।

আইনিউজ/ফরহাদ হোসেন/এসডি

দেখুন আইনিউজের বিভিন্ন ভিডিও খবর

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া, দেশে চিকিৎসা নেই

শ্রীমঙ্গল পৌরসভায় চতুর্থবার মেয়র হলেন মহসীন মিয়া মধু

মৌলভীবাজারে ১৩৩ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪০ বেকার তরুণ

পাকিস্তান দলকে সমর্থনকারী বাংলাদেশিদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা

বাংলাদেশের সাংস্কৃতিক উৎসবে মুগ্ধ বিদেশিনী

মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত

এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়