ঢাকা, সোমবার   ২৭ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৪ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৯:৫৪, ৬ ডিসেম্বর ২০২১
আপডেট: ২০:১০, ৬ ডিসেম্বর ২০২১

দলের প্রতি আনুগত্য দেখিয়ে মনোনয়ন প্রত্যাহার করলেন শেখ রুমেল

মোস্তফাপুরের শেখ রুমেল।

মোস্তফাপুরের শেখ রুমেল।

আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। আসন্ন এ নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন ছিলো আজ সোমবার (৬ ডিসেম্বর)। মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুরের শেখ রুমেল তাঁর মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন আজ। বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পাওয়ায় দলের প্রতি আনুগত্য দেখিয়ে তিনি মনোনয়ন প্রত্যাহার করেছেন বলে জানান।

শেখ রুমেল আইনিউজকে বলেন, ২০১৬ সালে আমি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছিলাম। এ বছর আশা করেছিলাম আমাকে দলীয় মনোনয়ন দেওয়া হবে। কিন্তু আমি আওয়ামী লীগের মনোনয়ন পাইনি। তাই দলের প্রতি আনুগত্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে আমার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছি।

'চেয়ারম্যান পদের চেয়ে দল এবং দলের নির্দেশনা আমার কাছে অনেক বড়' - জানান শেখ রুমেল।

আজ সোমবার (৬ ডিসেম্বর) মৌলভীবাজার সদরের ইউপি নির্বাচনে মোস্তফাপুরের শেখ রুমেল ছাড়াও মনোনয়ন প্রত্যাহার করেছেন চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী রাজু আহমেদ এবং গিয়াসনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রানু মিয়া। উপজেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন আইনিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, তিন চেয়ারম্যান পদপ্রার্থী ছাড়াও সাধারণ সদস্য পদের প্রার্থী ১০ জন ও সংরক্ষিত নারী সদস্যপদের প্রার্থী ১ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন।

আইনিউজ/এসডি

দেখুন আইনিউজের বিভিন্ন ভিডিও খবর

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া, দেশে চিকিৎসা নেই

শ্রীমঙ্গল পৌরসভায় চতুর্থবার মেয়র হলেন মহসীন মিয়া মধু

মৌলভীবাজারে ১৩৩ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪০ বেকার তরুণ

পাকিস্তান দলকে সমর্থনকারী বাংলাদেশিদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা

বাংলাদেশের সাংস্কৃতিক উৎসবে মুগ্ধ বিদেশিনী

মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত

এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়