নিজস্ব প্রতিবেদক, রাজনগর
আপডেট: ১২:৫১, ৭ ডিসেম্বর ২০২১
কামারচাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আতাউর রহমানকে চেয়ারম্যান ঘোষণা
মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. আতাউর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা (কামারচাক ও টেংরা ইউনিয়ন) গোলাম রব্বানী খান ইউনিয়ন পরিষদ নির্বাচনী বিধিমালা ২০১০ এর ২১ বিধি অনুসারে আতাউর রহমানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ঘোষণা করে গনবিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।
এর আগে গতকাল মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে এই ইউনিয়নে তার প্রতিদ্বন্দ্বি আরও ৩ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় আতাউর রহমানের বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পথ সহজ হয়।
প্রতিদ্বন্দ্বিরা জানান, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি সম্মান জানিয়ে তারা তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত ২৫ নভেম্বর মনোনয়ন জমা দেয়ার শেষে দিনে কামারচাক ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী দাবি করে দুইজন সহ মোট ৫ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন জমা দেন। ২৯ নভেম্বর যাচাই-বাছাইয়ে আতাউর রহমানকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে রেখে বর্তমান চেয়ারম্যান নজমুল হক সেলিমের মনোনয়ন অবৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. গোলাম রব্বানী খান। ৫ই ডিসেম্বর আপীলের শুনানী শেষে মো. নজমুল হক সেলিমের আবেদন না-মঞ্জুর করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন। এর ফলে আওয়ামী লীগের আতাউর রহমান সহ মোট ৪ জন চেয়ারম্যান প্রার্থী এই ইউনিয়নে ছিলেন।
সোমবার (৬ ডিসেম্বর) মনোনয়ন প্রত্যাহারের দিনে বাকী ৩ জন প্রার্থী জিয়াউর রহমান জিয়া, মান্না ছালামত, মো. ইনছান মিয়া প্রার্থীতা প্রত্যাহার করলে ওই ইউনিয়নে আতাউর রহমান ছাড়া আর কোনো প্রার্থী ছিলনা। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই ইউনিয়নে নির্বাচিত হয়েছেন আতাউর রহমান।
নির্বাচনের মনোনয়ন প্রত্যহারকারী প্রার্থী মান্না ছালামত জানান, মাননীয় প্রধানমন্ত্রী আতাউর রহমানকে নৌকা দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি সম্মান জানিয়ে আমরা মনোনয়ন প্রত্যাহার করেছি।
অপর প্রার্থী মো. ইনছান মিয়া জানান, এলাকার উন্নয়নের প্রশ্নে আতাউর রহমানকে সাপোর্ট দিয়ে আমি প্রত্যাহার করে নিয়েছি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. এমদাদুল হক বলেন, এই ইউনিয়নে ৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। এক জনের আপীল আবেদন খারিজ হওয়ায় ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করার কথা ছিল। কিন্তু প্রত্যাহারের শেষ দিনে ৩ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় শুধু এই ইউনিয়নে চেয়ারম্যান পদে আতাউর রহমান ছিলেন। নির্বাচনী বিধি অনুযায়ী তাকে বিজয়ী ঘোষণা করে আজ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আইনিউজ/এসডি
দেখুন আইনিউজের বিভিন্ন ভিডিও খবর
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া, দেশে চিকিৎসা নেই
শ্রীমঙ্গল পৌরসভায় চতুর্থবার মেয়র হলেন মহসীন মিয়া মধু
মৌলভীবাজারে ১৩৩ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪০ বেকার তরুণ
পাকিস্তান দলকে সমর্থনকারী বাংলাদেশিদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা
বাংলাদেশের সাংস্কৃতিক উৎসবে মুগ্ধ বিদেশিনী
মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত
এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























