নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১:৩০, ৭ ডিসেম্বর ২০২১
সিলেট ওসমানী মেডিকেল কলেজে হচ্ছে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট
সিলেট ওসমানী মেডিকেল কলেজে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপন করা হচ্ছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ ছাড়াও দেশের আরও চার জেলার চার মেডিকেল কলেজেও স্থাপিত হচ্ছে বার্ন অ্যান্ড সার্জারি ইউনিট।
আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) একনেকে সংশোধিত মডেল মসজিদসহ গুরুত্বপূর্ণ ১০ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম একটি প্রকল্প ছিলো ‘এস্টাবলিশমেন্ট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট অ্যাট ৫ মেডিকেল কলেজ হসপিটালস (সিলেট, বরিশাল, রংপুর, রাজশাহী এবং ফরিদপুর)।
পাঁচটি মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপন প্রকল্পের প্রস্তাবিত ব্যয় ৪৫৬ কোটি টাকা। একনেকের সভায় এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।
এ প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে ৪৫৬ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ২০২ কোটি ১৬ লাখ টাকা এবং প্রকল্প ঋণ থেকে ২৫৩ কোটি ৯২ লাখ টাকা পাওয়া যাবে। একনেকে অনুমোদনের পর চলতি বছরের এপ্রিল থেকে জুন ২০২৪ সালে প্রকল্পটি বাস্তবায়ন করবে স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ প্রকল্পের মাধ্যমে খুলনা ও ময়মনসিংহ মেডিকেল কলেজের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের মেডিকেল যন্ত্রপাতি ও আসবাবপত্র সরবরাহ করা হবে। প্রকল্পে প্রায় ৫০০ জন স্বাস্থ্যসেবা প্রদানকারী এবং সহায়তা কর্মীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। প্রকল্পটি ২০২১-২২ অর্থবছরের এডিপিতে বৈদেশিক সাহায্য প্রাপ্তির সুবিধার্থে বরাদ্দবিহীন অননুমোদিত নতুন প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত নেই। তবে ২০২০-২১ অর্থবছরের আরএডিপিতে প্রকল্পটি অন্তর্ভুক্ত ছিল।
আইনিউজ/এসডি
দেখুন আইনিউজের বিভিন্ন ভিডিও খবর
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া, দেশে চিকিৎসা নেই
শ্রীমঙ্গল পৌরসভায় চতুর্থবার মেয়র হলেন মহসীন মিয়া মধু
মৌলভীবাজারে ১৩৩ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪০ বেকার তরুণ
পাকিস্তান দলকে সমর্থনকারী বাংলাদেশিদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা
বাংলাদেশের সাংস্কৃতিক উৎসবে মুগ্ধ বিদেশিনী
মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত
এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























