ঢাকা, বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১০ ১৪৩৩

রাজনগর প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২১, ১২ ডিসেম্বর ২০২১

রাজনগরে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন

‘ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’ এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের রাজনগরে পঞ্চমবারের মতো উদযাপিত হয়েছে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১।

দিবসটি উপলক্ষে রোববার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় র‍্যালি বের করা হয়। র‌্যালি শেষে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন- শীতকালে সিলেটের দর্শনীয় স্থান ভ্রমণ

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়ংকা পালের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর রাজনগর উপজেলা কার্যালয়ের সহকারী প্রোগ্রামার মো. জাহাঙ্গীর আলম, রাজনগর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজওয়ানুল হক পিপুল, রাজনগর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, পাঁচগাঁও ইউনিয়নের হিসাব সহকারী সৈয়দ কয়েস আলী, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা নোমান আহমদ প্রমুখ।

আরও পড়ুন- বিকেলে ঢাকা ফিরছেন মুরাদ হাসান

পরে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

আইনিউজ/ মো. ফরহাদ হোসেন/এসডিপি 

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল

জলময়ূরের সাথে একদিন | বাইক্কা বিল | ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়