ঢাকা, বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১০ ১৪৩৩

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৪, ১৩ ডিসেম্বর ২০২১

কুলাউড়ায় ছাব্বিরকে পিটিয়ে হত্যা: গ্রেফতার ২

মৌলভীবাজারের কুলাউড়ার হাজীপুরে ক্যারাম খেলাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা মামলায় অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৩ ডিসেম্বর) কুলাউড়া থানা পুলিশ অভিযান চালিয়ে পলাতক থাকা প্রধান অভিযুক্তসহ দুইজনকে সিলেটের গোয়াইনঘাট থেকে গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর উপজেলার হাজীপুরের পাবই গ্রামের গাজীটিলায় ক্যারাম বোর্ডখেলাকে কেন্দ্র করে স্থানীয় দুলাল মিয়ার পুত্র জুয়েল আহমদ (২৫) ও আব্দুর রহিম (২৪) এর সাথে প্রতিবেশী রশীদ মিয়ার ছেলে ছাব্বির আলীর বাকবিতণ্ডা হয়। এরই জেরে জুয়েল ও তাঁদের পরিবারের লোকজন ছাব্বিরকে পিটিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় ছাব্বিরকে মৌলভীবাজার হাসপাতালে নিয়ে যান স্বজনরা। পরদিন ৩ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় ছাব্বিরের মৃত্যু হয়। এ ঘটনায় ছাব্বিরের পিতা রশীদ আলী বাদী হয়ে থানায় মামলা দায়েরকরেন। এদিকে হত্যা মামলায় প্রধান আসামী জুয়েল ও তাঁর ভাই আব্দুর রহিম গাঁ ঢাকা দেন। থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ সোমবার ভোরে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অভিযান চালিয়েজুয়েল ও রহিমকে গ্রেপ্তার করেন।

থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, ছাব্বির হত্যা মামলায় তাঁর পিতা ৬ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামী জুয়েল ও তাঁর ভাই রহিম পলাতক ছিলো। সোমবার দুপুরে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

আইনিউজ/এস আলম সুমন/এসডি

আইনিউজে দেখুন আরও ভিডিও খবর

৮ ডিসেম্বর মৌলভীবাজার মুক্ত দিবসে বর্ণাঢ্য পতাকা র‍্যালি

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

মৌলভীবাজারের বিস্ময় বালিকা : ১৯৫ দেশের রাজধানীর নাম বলতে পারে

মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত

এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়