ঢাকা, শনিবার   ২৫ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১২ ১৪৩৩

সাখাওয়াৎ লিটন, মৌলভীবাজার

প্রকাশিত: ১৮:৩৩, ১৩ ডিসেম্বর ২০২১

এমসিডিসি’র ফাইনালে চাঁদনীঘাট বনাম গিয়াসনগর 

মুহিবুস সামাদ স্মৃতি এমসিডিসি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১-এর ফাইনাল নিশ্চিত করলো মৌলভীবাজার সদরের ৭ নং চাঁদনীঘাট ইউনিয়ন ও ১২ নং গিয়াসনগর ইউনিয়ন। প্রথমবারের মতো অনুষ্ঠিত এই টুর্নামেন্ট দেখতে যাচ্ছে অল ইউনিয়ন ফাইনাল।

সোমবার (১৩ ডিসেম্বর) স্থানীয় মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় কোয়ালিফাই রাউণ্ডের দ্বিতীয় খেলা। এদিন ৭ নং চাঁদনীঘাট ইউনিয়ন মুখোমুখি হয় ২নং মনুরমুখ ইউনিয়নের। ৭ নং চাঁদনীঘাট ৭ উইকেটে ২নং মনুরমুখ ইউনিয়নকে পরাজিত করে ফাইনালে উঠে যায়।

টস জিতে মনুরমুখ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে তারা মাহবুব ৩৪ ও তারেকের ২১ রানের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৩০ রানের পুঁজি দাঁড় করাতে সক্ষম হয়। ৭ নং চাঁদনীঘাট এর হয়ে মুন্না ১৭ রান দিয়ে ৩ ইউকেট তুলে নেন।

অপর দিকে ১৩০ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ৭নং চাঁদনীঘাট ইউনিয়ন নয়নের ৫০* ও সামির ৪৩* রানের উপর ভর করে লক্ষ্যে পৌঁছে যায়। ২নং মনুরমুখের হয়ে ইমন, নোমান ও সিহাব ১ টি করে উইকেট পান।

২য় সেমি ফাইনালে অপরাজিত অর্ধশতক হাকিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ৭ নং চাঁদনীঘাটের নয়ন।

জেলার ইউনিয়ন ও পৌরসভা মিলিয়ে মোট ২৪ টি দল নিয়ে নভেম্বরের ১৩ তারিখ থেকে শুরু হয় এ টুর্নামেন্ট। ১৫ ডিসেম্বর বুধবার ‘মুহিবুস সামাদ স্মৃতি এমসিডিসি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট- ২০২১’ এর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই আসরের।

আইনিউজ/এসডি

আইনিউজে দেখুন আরও ভিডিও খবর

৮ ডিসেম্বর মৌলভীবাজার মুক্ত দিবসে বর্ণাঢ্য পতাকা র‍্যালি

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

মৌলভীবাজারের বিস্ময় বালিকা : ১৯৫ দেশের রাজধানীর নাম বলতে পারে

মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত

এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়