এ.জে লাভলু, বড়লেখা
বড়লেখায় দুই শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণ
মৌলভীবাজারের বড়লেখার দুই শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন বছরের প্রথম দিন উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।
শনিবার (০১ জানুয়ারি) দুপুরে পৌরশহরের এমএইচএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণের সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পৌর কাউন্সিলার রেহান পারভেজ রিপনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক স্বপন কুমার চৌধুরীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মীর আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সাখাওয়াৎ হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইনজীবী গোপাল দত্ত, সাংবাদিক আব্দুর রব প্রমুখ।
আরও পড়ুন- দেশের শ্রেষ্ঠ সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম
মৌলভীবাজারে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত ছাত্রছাত্রীরা
করোনা পরিস্থিতির কারণে এ বছর বই উৎসব হয়নি। তবুও সারাদেশের মতো মৌলভীবাজারে বছরের প্রথম দিনে প্রাথমিক, মাধ্যমিক ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।নতুন বই পেয়ে উচ্ছ্বসিত ছাত্রছাত্রীরা।
১ জানুয়ারি শহরের আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
আরও পড়ুন- শ্রীমঙ্গলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ
মৌলভীবাজার জেলায় এবার ১ হাজার ৪৯টি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ ৭৯ হাজার ৫৫ জন শিক্ষার্থীদের মধ্যে ১৩ লাখ ২৭ হাজার ৫৩০টি বই বিতরণ করা হবে।
এছাড়া মৌলভীবাজার জেলায় রয়েছে ২১২টি মাধ্যমিক ও ৯২টি মাদ্রাসা। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাধ্যমিক স্তরে রয়েছে ১ লাখ ৯০ হাজার ১০০ জন ছাত্রছাত্রী। মাদ্রাসায় দাখিল স্তরে ৩৯ হাজার ৬০০ ছাত্রছাত্রী এবং ইবতেদায়ী স্তরে ৪৬ হাজার ১৯০ জন ছাত্রছাত্রী। এসব ছাত্রছাত্রী মধ্যে ৩৬ লাখ ৩২ হাজার ৭০টি বিতরণের চাহিদা রয়েছে।
আইনিউজ/এজে লাভলু/এসডিপি
আইনিউজ ভিডিও
মৌলভীবাজারে বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে ছাত্রছাত্রীদের উচ্ছ্বাস
মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ও আলী আমজাদের এসএসসি পরীক্ষার ফলাফল
`আমি GPA 5 পেয়েছি` এর সঠিক ইংরেজি কী
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























