হৃদয় শুভ, বিশেষ প্রতিবেদক
আপডেট: ০১:৩১, ৫ জানুয়ারি ২০২২
ইউপি নির্বাচন
শ্রীমঙ্গলে নিরাপত্তার ঘেরাটোপে `উৎসবের ভোট`
পঞ্চম ধাপে ইউনিয়ন নির্বাচনে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ থানা পুলিশের ব্রিফিং প্যারেড।
পুলিশ সুপার বলেন, নির্বাচনে পর্যাপ্ত সংখ্যক অফিসার, ফোর্স নিয়োগ করা হয়েছে। ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ, মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স, র্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ নিয়োজিত থাকবে।
পঞ্চম ধাপে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের নয়টি ইউনিয়নে রাত পোহালেই শুরু হবে ভোট৷ আর এই ভোটকে সুষ্ঠ করতে নয়টি ইউনিয়নকে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে৷ পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার মোতায়ন করা হয়েছে কেন্দ্রে কেন্দ্রে৷
পঞ্চম ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে ১০০টি কেন্দ্রে ৫৩০টি বুথে সকাল আটটা থেকে একযোগে শুরু হবে ভোটগ্রহন৷
নয়টি ইউনিয়নের এই নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে পুরো উপজেলাকে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলেছে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন৷ প্রতিটি ভোটকেন্দ্রে মোতায়েন করা হয়েছে র্যাব, পুলিশ, আনসার ও বিজিবি পাশাপাশি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ স্ট্রাইকিং টিম৷
ব্যালট ছাড়া সকল ধরনের নির্বাচনী সরঞ্জাম ইতিমধ্যে কেন্দ্রে নিয়ে গিয়েছেন সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসাররা, কেন্দ্রে ব্যালট পেপার ভোট শুরুর আগে পৌছানো হবে বলে জানিয়েছে নির্বাচন অফিস৷
এদিকে নয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকে ৯ জন এবং আওয়ামীলীগ বিদ্রোহী স্বতন্ত্র চেয়ারময়ান প্রার্থী ১০ জন সহ মোট ৪৪ জন লড়ছেন৷ নির্বাচনে সাধারন সদস্য পদে ৩৮৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২৮ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নয়টি ইউনিয়নে মোট ভোটার প্রায় ২ লক্ষ ১৪ হাজার ৪৩ জন,যার মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৮ হাজার ১৬৭ জন ও নারী ভোটার ১ লক্ষ ৫ হাজার ৮৭৬ জন৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম জানান,নয়টি ইউনিয়নের নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি৷ নয়টি ইউনিয়নে আটজন ম্যাজিস্ট্রেট পাশাপাশি আমার নেতৃত্বে একটি মোবাইল টিম ও একজন রিজার্ভ ম্যাজিস্ট্রেট আমরা রেখেছি৷ পুলিশের পাশাপাশি আমরা ৪ প্লাটুন বিজিবি, ৪ প্লাটুন র্যাব ও ৩ প্লাটুন ব্যাটিলিয়ান আনসারও মোতায়েন করেছি৷ নির্বাচন উৎসবমুখর হবে এবং জনগণ যেন সুশৃঙ্খলভাবে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার জন্য সকল ব্যবস্থা আমরা নিয়েছি৷
আরও পড়ুন : রাত পোহালেই কমলগঞ্জ-শ্রীমঙ্গলের ১৮ ইউপিতে ভোট
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশিদ তালুকদার জানান,১০০ টি কেন্দ্রের জন্য মোট সাড়ে চারশো পুলিশ নিয়োগ করা হয়েছে৷ পাশাপাশি পুলিশের নয়টি মোবাইল টিম একটি স্ট্রাইকিং টিম ও একটি রিজার্ভ টিম থাকবে৷ নয়টি ইউনিয়নকে আমরা তিনটি সেক্টরে ভাগ করেছি,সেখানে প্রতি ৩টি ইউনিয়নের দায়িত্ব থাকবেন একজন করে অতিরিক্ত পুলিশ সুপার৷ ঝুঁকিপূর্ন কেন্দ্রসহ সকল কেন্দ্রেই আমরা পর্যাপ্ত পুলিশ,র্যাব,বিজিবি,আনসার মোতায়েন করছি,একটি অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য যা যা করা প্রয়োজন তার সবগুলোই আমরা করেছি৷
এদিকে জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন জানিয়েছেন,শ্রীমঙ্গলের নয়টি ইউনিয়নের ভোটগ্রহন সকাল আটটা থেকে শুরু হবে,ভোটগ্রহণের আগেই কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছাবে৷
আরও পড়ুন : বুধবার দেশের ৭০৭ ইউনিয়নে ব্যাংক বন্ধ থাকবে
পুলিশের ব্রিফিং প্যারেড
পঞ্চম ধাপে ইউনিয়ন নির্বাচনে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ থানা পুলিশের আয়োজনে থানা চত্ত্বরে ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২২ উপলক্ষে পৃথক দুটি ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
পুলিশ সুপার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, নির্বাচনে পর্যাপ্ত সংখ্যক অফিসার, ফোর্স নিয়োগ করা হয়েছে। ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ, মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স, র্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ নিয়োজিত থাকবে।
আরও পড়ুন : করোনা পরিস্থিতি খারাপ হলে ফের লকডাউন : স্বাস্থ্যমন্ত্রী
ব্রিফিং প্যারেডে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এ.বি.এম মুজাহিদুল ইসলাম পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. শহীদুল হক মুন্সী, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।
আইনিউজ ভিডিও
শীতের সকালেও ভোট কেন্দ্রে দলে দলে ছুটেছেন নারী-পুরুষেরা
রাজনগর উপজেলার তাহার লামুয়া নতুন ভোট কেন্দ্র, ভোট দিয়ে উচ্ছ্বসিত এলাকাবাসী
নৌকার বিজয় দেখছেন মনসুরনগরের মিলন বখত
গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা
ঘোড়দৌড় : সিলেট বিভাগের সব তেজি ঘোড়া এসেছিল এই মাঠে
মৌলভীবাজারের বিস্ময় বালিকা : ১৯৫ দেশের রাজধানীর নাম বলতে পারে
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























