নিজস্ব প্রতিবেদক
বুধবার দেশের ৭০৭ ইউনিয়নে ব্যাংক বন্ধ থাকবে
বুধবার (৫ জানুয়ারি) পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ওই দিন (৫ জানুয়ারি) দেশের ৪৮ জেলার ৯৫ উপজেলার ৭০৭ ইউনিয়নে অবস্থিত সব তফসিলি ব্যাংকের শাখা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের এক সার্কুলারে দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকগুলোকে এ নির্দেশ দেওয়া হয়েছে।
৭০৭ ইউনিয়নের তালিকা দেখতে ক্লিক করুন
আরও পড়ুন- অর্ধেক যাত্রী নিয়ে চলবে গণপরিবহন, কমছে দোকান-শপিংমল খোলার সময়
সোমবার (৩ জানুয়ারি) ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন-ডিওএস এ নির্দেশনা পাঠিয়েছে।
আরও পড়ুন- করোনা পরিস্থিতি খারাপ হলে ফের লকডাউন : স্বাস্থ্যমন্ত্রী
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ৭০৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে বুধবার (৫ জানুয়ারি) ভােট গ্রহণের দিন নির্বাচনী এলাকাধীন যেসব স্থাপনা ভােটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে সেসব স্থাপনায় ব্যাংকের কোনো শাখা, উপ-শাখা থাকলে তা বন্ধ রাখতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাধীন আপনাদের ব্যাংকের শাখা, উপ-শাখাসমূহে কর্মরত ভােটারদের ভােটাধিকার প্রয়ােগের সুযােগ দানের জন্য পরামর্শ দেওয়া হলাে।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট
মৌলভীবাজারে সাতদিনব্যাপী নাট্য উৎসব
১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























