Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৮, ৪ জানুয়ারি ২০২২
আপডেট: ১৬:৪৬, ৪ জানুয়ারি ২০২২

করোনা পরিস্থিতি খারাপ হলে ফের লকডাউন : স্বাস্থ্যমন্ত্রী

দেশে করোনাভাইরাস পরিস্থিতি খারাপ হলে ফের লকডাউন আরোপ করা হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

সচিবালয়ে মন্ত্রী বলেন, অনেকে জিজ্ঞাসা করে যে লকডাউন দেওয়া হবে কি না, পাশের দেশে তো দিয়েছে। তবে আমরা সেই চিন্তা এখনো করছি না। যদি পরিস্থিতি হাতের বাইরে যায়, সংক্রমণ অনেক বৃদ্ধি পায়; তাহলে লকডাউনের চিন্তা মাথায় আছে। 

আরও পড়ুন- অর্ধেক যাত্রী নিয়ে চলবে গণপরিবহন, কমছে দোকান-শপিংমল খোলার সময়

তিনি বলেন, পাশাপাশি আমাদের বর্ডারগুলোতে স্কিনিং আরও জোরদার করা হয়েছে। কোয়ারেন্টাইনে যারা থাকবে, তারা যাতে বাইরে ঘোরাফেরা না করে সেজন্য সেখানে পুলিশি প্রহরা থাকবে। এ বিষয়ে বিশেষভাবে দৃষ্টি দিতে বলা হয়েছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবকে জানানো হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, উনিও এ বিষয়ে একমত পোষণ করেছেন। কারণ ১৫ দিন লম্বা সময়। এর মধ্যে অনেক ছড়িয়ে যেতে পারে। সে কারণে আমরা ৭ দিন বলেছি। এটা ৭ দিনেই হয়তো বা হবে। ৭ দিন পরেই যেসব নির্দেশনা আছে, সেগুলো বাস্তবায়নে কার্যক্রম শুরু হয়ে যাবে।

আরও পড়ুন- টিকার সনদ ছাড়া হোটেলে খাবার খাওয়া যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকেও আমরা অনুরোধ করেছি। ডিসি এসপি যারা আছেন জেলা পর্যায়ে, তাদেরকেও বলা হয়েছে। তারা এসব নির্দেশনা যখন পাবে যাতে দ্রুত বাস্তবায়ন করে। দ্রুত বাস্তবায়নের জন্য ১৫ দিন সময় বলা হয়েছে। কিন্তু আজকে আমি প্রস্তাব করেছি, ১৫ দিন নয় ৭ দিন দেওয়ার জন্য। 

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

মৌলভীবাজারে সাতদিনব্যাপী নাট্য উৎসব

১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়