শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
গত ২ জানুয়ারি স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদকে রক্ষা করার সময় শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেলের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার (৭ জানুয়ারি) বিকেল ৩ টায় শ্রীমঙ্গল চৌমোহনা চত্ত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যৌথ উদ্যোগে ক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল ডায়লগ এইড ফাউন্ডেশনের সভাপতি সাইফুল ইসলাম সবুজ, নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মো. আমজাদ হোসেন রনি, ব্লাডম্যান শ্রীমঙ্গলের সাধারণ সম্পাদক আবদুস সুবহান সেন্টু, দৈনিক যায়যায়দিন পত্রিকার শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম রুম্মন, মাই টিভির জেলা প্রতিনিধি সঞ্জয় কুমার দে, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ-সভাপতি দীপঙ্কর ভট্টাচার্য লিটন, সৈয়দ আমিরুজ্জামান, মমিনুল হোসেন সোহেল, আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন এর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইনাম উল্লাহ খান, রুবেল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবেদ হোসেন প্রমুখ।
আরও পড়ুন- শ্রীমঙ্গলে তিন চেয়ারম্যান প্রার্থীর হ্যাট্টিক জয়
এই কর্মসূচিতে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ একাত্মতা পোষণ করেন এবং নিজ নিজ সংগঠনের ব্যানারে উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, আমরা দেখেছি প্রশাসন বিভিন্ন সময় অতি অল্প সময়ের মধ্যেই ঘটনা উদঘাটন করে প্রকৃত দোষীকে আইনের আওতায় এনেছে। কিন্তু দিবালোকের মত সত্য এবং চিহ্নিত অপরাধীদেরকে এখন পর্যন্ত কেনো গ্রেফতার করা হয়নি এইসব বিষয় জানিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন।
আরও পড়ুন- তিন চাকার প্যাডেলেই চলেছে জীবন
বক্তারা আরো বলেন অল্প সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করে এবং দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়া হয় তাহলে আমরা কঠোর কর্মসূচি গ্রহণ করব। আমাদের শ্রীমঙ্গলসহ সারাদেশের সাংবাদিকবৃন্দ একই সুরে তাল মিলিয়ে এর প্রতিবাদ জানাবেন।
আইনিউজ/সাজু মারছিয়াং/এসডিপি
আইনিউজ ভিডিও
মৌলভীবাজারে মশার `কামান`
গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি
ঘোড়দৌড় : সিলেট বিভাগের সব তেজি ঘোড়া এসেছিল এই মাঠে
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























