এ.জে লাভলু, বড়লেখা
বড়লেখায় চাচার মৃত্যুর শোকে কাঁদতে কাঁদতে মারা গেলেন ভাতিজিও
হানিফ উদ্দিন
হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন চাচা। চাচার মৃত্যুর শোক সইতে পারেননি ভাতিজি। তিনিও কাঁদতে কাঁদতে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। হৃদয়স্পর্শী এই ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউপির কাঁঠালতলী গ্রামে। চাচা-ভাতিজির মৃত্যুতে পরিবারের পাশাপাশি গোটা এলাকায় শোকের ছায়া নেমেছে।
রোববার (৩০ জানুয়ারি) বাদ যোহর জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউপির কাঁঠালতলী গ্রামের বাসিন্দা হানিফ উদ্দিন (৭০) দীর্ঘদিন ধরে হৃদরোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়িতে মারা যান। এদিকে চাচার মৃত্যুর শোক সইতে পারেননি তাঁর ভাতিজি সুজন আক্তার (৩০)।
আরও পড়ুন- শ্রীমঙ্গলে বিষপানে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা
তিনি চাচার জন্য কাঁদতে কাঁদতে একপর্যায়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে তাঁকে সাড়ে আটটার দিকে বড়লেখা পৌরশহরের একটি প্রাইভেট
হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
মৃত হানিফ উদ্দিনের ছেলে হোসাইন আহমদ রোববার বিকেলে বলেন, বাবা আমার চাচাতো বোন সুজন আক্তারকে আদর-স্নেহ করতেন। তাঁর (সুজনেরও) বাবা নেই। অনেক আগে মারা গেছেন। সেজন্য তিনি বাবার মৃত্যুর শোক সইতে পারেননি। কাঁদতে কাঁদতে মারা গেছেন।
আরও পড়ুন- মৌলভীবাজারের মেয়রের পিতা আব্দুল হাই আর নেই
দক্ষিণভাগ উত্তর ইউপির চেয়ারম্যান এনাম উদ্দিন চাচা-ভাতিজির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রোববার বিকেলে বলেন, হানিফ উদ্দিন ভালো মানুষ ছিলেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাঁর মৃত্যুর কিছুক্ষণ পরও ভাতিজিও কাঁদতে কাঁদতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ঘটনাটি হৃদয়স্পর্শী। গোটা এলাকার মানুষের হৃদয় ছুঁয়েছে।
আইনিউজ/এজে লাভলু/এসডিপি
আইনিউজ ভিডিও
ওমিক্রন ঠেকাতে মাস্ক বিতরণে মাঠে ডিসি ও মেয়র
ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























