রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি
রাজনগরে এক রাতে দুই দোকান থেকে ৯৮ হাজার টাকা চুরি
মৌলভীবাজারের রাজনগরে একই রাতে দুটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা এসব দোকানের টিনের চালা ফাঁকা করে ভিতরে প্রবেশ করে ৯৮ হাজার ৫০০ টাকা নিয়ে গেছে বলে জানা গেছে।
খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মঙ্গলবার (২৮ জুন) দিবাগত রাতে উপজেলার রাজনগর সদর ইউনিয়নের রাজনগর বাজারে এই চুরির ঘটনা ঘটে।
পুলিশ ও দোকান মালিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন কামাল হোসেন আলভীর মালিকানাধীন আরিফ ফার্মেসী বন্ধ করে বাড়িতে যান। বুধবার (২৯ জুন) সকাল সাড়ে ৮টায় দোকানে এসে দেখেন ক্যাশবাক্সে থাকা তার ৯৮ হাজার টাকা নেই। পরে উপরে উঠে দেখা যায় টিনের চালার পেরেক খুলে কেউ দোকানে প্রবেশ করেছে।
তার পার্শ্ববর্তী ব্যবসায়ী আব্দুল মহিজ রুবেলের মালিকানাধীন রাজীব মেডিকেল হলের নগদ ৫০০ টাকা নিয়ে গেছে। খবর পেয়ে রাজনগর থানার উপপরিদর্শক তোফায়েল আহমদের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আরিফ ফার্মেসীর মালিক কামাল হোসেন আলভী জানান, রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। সকালে দোকান খোলার পর এক ক্রেতাকে ফেরত টাকা দিতে গেলে ক্যাশবাক্সে টাকা না থাকার বিষয়টি নজরে আসে। পরে জানতে পারি আমার পাশের আরেকটি ফার্মেসী থেকেও ৫০০ টাকা নিয়ে গেছে। পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে। লিখিত অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে।
রাজনগর থানার উপপরিদর্শক তোফায়েল আহমদ বলেন, এক ব্যবসায়ী দোকান চুরির বিষয়টি জানানোর পর পর আমরা সেখানে গিয়েছি। দোকানের উপরের টিন পেরেক খুলে চোর ঢুকেছিল বলে প্রাথমিকভাবে মনে হয়েছে। দোকান চুরির ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।
- ভালোবেসেও পেলেন না তাকে, চলে গেলেন পরপারে
- শ্বশুর বাড়ি গিয়ে লাশ হলেন সাইফ, বউকে নিয়ে হলোনা লন্ডন সফর
- পদ্মা সেতু করায় প্রধানমন্ত্রীকে ২ শিশুর চিঠি
আইনিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























