নিজস্ব প্রতিবেদন
শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার-র্যাবের অভিযান, ৩৫ হাজার জরিমানা
শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার-র্যাবের অভিযান, ৩৫ হাজার জরিমানা করা হয়েছে দুইটি দোকানকে
নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চিত করার পাশাপাশি বন্যার্তদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সরবরাহ সঠিক রাখা এবং ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন জায়গায় র্যাব এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালিত হয়েছে।
সোমবার (৪ জুলাই) অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে উপস্থিত ছিলেন র্যাব-৯ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ দোলয়ার হোসেন।
- মৌলভীবাজারে ভোক্তা-অধিকার অধিদপ্তরের অভিযান, ২ দোকানকে জরিমানা
- কমলগঞ্জের মাধবপুর বাজারে বাড়ছে চুরি, চোরচক্রের সদস্য আটক
এদিন অভিযানে বন্যার্তদের উদ্দেশ্যে প্রয়োজনীয় পণ্য সামগ্রী অতিরিক্ত দামে বিক্রয় করা, ব্যবসায়ীদের মিথ্যা তথ্য দেওয়া, পাকা ভাউচার সংরক্ষণ না করা, মূল্য তালিকা সংরক্ষণ না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে হক ম্যানশনে অবস্থিত রনি ট্রেডার্সকে ১৫ হাজার টাকা জরিমানা এবং সেন্ট্রাল রোডে অবস্থিত প্রতিমা ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
এ ব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আল-আমিন বলেন, যেসব দোকানকে জরিমানা করা হয়েছে তারা মূল্য তালিকা সংরক্ষণ না করাসহ বিভিন্ন অনিয়ম করে ভোক্তাদের ঠকাচ্ছিলেন। তাদেরকে এই জরিমানা করার পাশাপাশি সতর্ক করেও দেয়া হয়েছে।
তিনি বলেন, আসন্ন ঈদকে ঘিরেও অনেক দোকানি, ব্যবসায়ী অসাধু উপায়ে ভোক্তাদের ঠকাতে চাইবেন। এসব যেনো নাহয় এ ব্যাপারে আমরা সবসময় সজাগ আছি। আমাদের এ অভিযান চলমান থাকবে।
এদিকে অভিযানে সকল ব্যবসায়ীকে সঠিকভাবে পাকা ভাউচার প্রদান পূর্বক ন্যায্য দামে মশলাসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিক্রি করার জন্য নির্দেশনা দেওয়া হয়। অভিযানে মোট ২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩৫ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।
আইনিউজ/এইচএ
আইনিউজ ইউটিউব চ্যানেলে দেখুন দারুণ সব ভিডিও
Sylhet-Sunamganj Flood | ঘরে থৈ-থৈ পানি, নেই খাবার পানি, বিদ্যুৎ নেই, নেটওয়ার্ক নেই | Eye News
বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা-দোকানপাট
নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটছেন সিলেটবাসী | Sylhet Flood || Eye News
মৌলভীবাজারে বন্যা, জলমগ্ন টিবি হাসপাতাল রোড
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























