নিজস্ব প্রতিবেদক, বড়লেখা
ভারতে সাজা কেটে দেশে ফিরলেন বড়লেখার ৩ যুবক
তারা সিলেট জেলার বিয়ানীবাজারের শেওলা শুল্ক স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন
ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে সেখানকার বিভিন্ন জেলে দীর্ঘদিন থাকার পর মৌলভীবাজারের বড়লেখার ৩ যুবকসহ ৮ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।
শনিবার (৩০ অক্টোবর) দুপুরে তারা সিলেট জেলার বিয়ানীবাজারের শেওলা শুল্ক স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন।
বিএসএফ ও আসাম পুলিশের সীমান্ত শাখার পক্ষ থেকে শেওলা ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে এ সব বাংলাদেশি নাগরিকদের হস্তান্তর করা হয়।
ভারতে সাজাভোগের পর বাংলাদেশে প্রত্যাবর্তনকারীরা হলেন- বড়লেখা উপজেলার কুমারশাইল গ্রামের মহির উদ্দিন, বোবারথল ষাটঘরি গ্রামের আতাবুর রহমান, গজভাগ গ্রামের লাল মিয়া ওরফে লালন মিয়া, বিয়ানীবাজারের মোহাম্মদ আব্দুল মতিন, রাজবাড়ীর মোহাম্মদ লাল মিয়া, কক্সবাজারের ফরিদ আলম আকাশ, রহিম মিয়া ফেরদৌস ও ফাইমা বেগম।
শেওলা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের ইনচার্জ এসআই মওদুদ আহমদ রুমি জানান, ইমিগ্রেশনসহ প্রয়োজনীয় সব কার্যক্রম সম্পন্ন করার পর ভারতে সাজাভোগ শেষে দেশে প্রত্যাবর্তনকারীদের বিয়ানীবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। থানাপুলিশ অপেক্ষমাণ স্বজনদের কাছে তাদের হস্তান্তার করা হয়েছে।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- রেসকিউ সেন্টার থেকে ফের লাউয়াছড়ার বুকে গেলো লজ্জাবতি বানরগুলো
- লোকালয়ে রয়েল বেঙ্গল টাইগার, আতঙ্কে গ্রামবাসী
- ঘুমন্ত মানুষের ঘামের গন্ধে আসে এই সাপ, দংশনে নিশ্চিত মৃত্যু
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























