বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ১৮:২৮, ৩০ অক্টোবর ২০২২
বড়লেখায় পঁচা মরিচ ও রঙ মিশিয়ে তৈরি হয় রান্নার গুঁড়া মরিচ
প্রায় ২ টন ভেজাল মরিচ ধ্বংস করা হয়েছে
ভালো কাঁচা মরিচের সঙ্গে পঁচা মরিচ ও রঙ মিশিয়ে গুঁড়া মরিচ তৈরি করে দীর্ঘদিন ধরে তা বাজারজাত করা হচ্ছিল। মৌলভীবাজারের বড়লেখায় এমন একটি কারখানার সন্ধান পেয়ে সেখানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার (৩০ অক্টোবর) দুপুরে বড়লেখা পৌরসভার পানিধার এলাকায় অবস্থিত ওই কারখানায় এই অভিযান চালানো হয়। এসময় কারখানার মালিক আশিকুজ্জামানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রায় ২ টন ভেজাল মরিচ ধ্বংস করা হয়েছে।
আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। অভিযানে সহায়তা করেছে বড়লেখা থানা পুলিশ।
আদালত সূত্রে জানা গেছে, বড়লেখা পৌরসভার পানিধার এলাকায় বিএসটিআইয়ের অনুমোদন নিয়ে মেসার্স ইশাবা ট্রেডিং কর্পোরেশন নামে একটি কারখানায় দীর্ঘদিন ধরে ভালো মরিচের সঙ্গে পঁচা মরিচ ও রঙ মিশিয়ে গুঁড়া মরিচ তৈরি করে তা বাজারজাত করছিল-এমন খবর পেয়ে রোববার দুপুরে ওই কারখানায় অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন।
এসময় সেখান থেকে প্রায় ২ টন পঁচা মরিচ জব্দ করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর (৪৩) ধারায় কারখানার মালিক আশিকুজ্জামানকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন বলেন, বিএসটিআইয়ের অনুমোদন নিয়ে মেসার্স ইশাবা ট্রেডিং কর্পোরেশন দীর্ঘদিন ধরে ভালো মরিচের সঙ্গে পঁচা মরিচ ও রঙ মিশিয়ে বাজারজাত করছে। অভিযান চালিয়ে কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জব্দ করা প্রায় ২ টন ভেজাল মরিচ ফায়ার সার্ভিসের সহযোগিতায় ধ্বংস করা হয়েছে। কারখানাটির লাইসেন্স বাতিলের জন্য বিএসটিআইয়ের কর্মকর্তাকে বলা হয়েছে।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- রেসকিউ সেন্টার থেকে ফের লাউয়াছড়ার বুকে গেলো লজ্জাবতি বানরগুলো
- লোকালয়ে রয়েল বেঙ্গল টাইগার, আতঙ্কে গ্রামবাসী
- ঘুমন্ত মানুষের ঘামের গন্ধে আসে এই সাপ, দংশনে নিশ্চিত মৃত্যু
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























