Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০১ এপ্রিল ২০২৬,   চৈত্র ১৮ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০:০২, ২ নভেম্বর ২০২২
আপডেট: ২০:৩৩, ৪ নভেম্বর ২০২২

সিলেটের সমাবেশে সরকারকে আল্টিমেটাম দেয়া হবে (ভিডিও)

মৌলভীবাজার যুবদলের যুব সমাবেশের মঞ্চে অতিথিরা

মৌলভীবাজার যুবদলের যুব সমাবেশের মঞ্চে অতিথিরা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না বলেছেন, বাজার ব্যবস্থা এখন ঝুঁকির মুখে। আগামিতে আরো বেশী ভয়াবহ পরিস্থিতি হবে। তাই দেশের মানুষকে বাঁচাতে হলে যুবদলের কর্মীদের রাজপথে নামতে হবে। সিলেটের মহাসমাবেশ থেকে সরকারকে আল্টিমেটাম প্রদান করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

ভিডিও 

আজ বুধবার (২ নভেম্বর) বুধবার বিকালে মৌলভীবাজার কাশিনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে জেলা যুবদল আয়োজিত যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীর যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এম মুহিতের সঞ্চালনায় অতিথির বক্তব্য রাখেন  বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপির) মৌলভীবাজার জেলা শাখার  সভাপতি ও সাবেক এমপি এম. নাসের রহমান, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিজান।

আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি রোজিনা নাসের, ফয়সল আহমদ, সাংগঠনিক সম্পাদক বকসী মিসবাহুর রহমান, স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার সভাপতি জি এম মুক্তাদির রাজু, যুব দল নেতা জিল্লুর রহমান প্রমুখ।

এম. নাসের রহমান তাঁর বক্তব্যে বলেন, এ সরকার ফ্যাসিবাদী সরকার, ফ্যাসিবাদী সরকারের মূল লক্ষ্য থাকে জনগণকে দমন-পীড়নের মাধ্যমে ঠিকে সরকার টিকিয়ে রাখা। পুলিশ নিরেপক্ষ হলে আওয়ামী লীগের লোকজনকে রাস্তায় খুঁজেও পাওয়া যাবে না।

মিজানুর রহমান মিজান বলেন, সরকারি দলের নেতারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশে অর্থনৈতিক মন্দা তৈরি করেছে।

এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সমাবেশে প্রধান অতিথির কথা থাকলেও তিনি না আসায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-

বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়