Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬,   চৈত্র ১৪ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৫, ২ নভেম্বর ২০২২
আপডেট: ১৬:৫৭, ২ নভেম্বর ২০২২

মৌলভীবাজার শেষ হল যুবদলের সমাবেশ

মঞ্চে অতিথিসহ জেলা-উপজেলা বিএনপির নেতৃবৃন্দ

মঞ্চে অতিথিসহ জেলা-উপজেলা বিএনপির নেতৃবৃন্দ

মৌলভীবাজারে বুধবার (২ নভেম্বর) যুবদলের এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু্র আসার কথা থাকলেও অনিবার্যকারণবশত তিনি আসতে পারেন নি বলে জানা গেছে।

এদিকে বুধবার দুপুর থেকেই জেলার সাতটি উপজেলা থেকে বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী সমাবেশস্থলে মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে যোগ দিয়েছেন। কেউ কেউ আবার সম্মিলিতভাবে সরকারবিরোধী স্লোগান দিচ্ছেন।

দুপুর ১টার দিকেই শহরের কাশিনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল ও সাধারণ সম্পাদক এম এ মোহিত।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান। 

এছাড়াও মঞ্চে উপস্থিত আছেন জেলা বিএনপি, উপজেলা বিএনপি, জেলা যুবদল, উপজেলা যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-

বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়