মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে
ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে ৬টি বন্দুকসহ ৪ ভারতীয় আটক
বন্দুকসহ আটক চার ভারতীয় নাগরিক
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বাঘাছড়া চা বাগানের রাঙ্গে নামক এলাকা থেকে ৬টি একনলা বন্দুকসহ চার ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- সতিন্দ্র রিয়াং(২১), নিরঞ্জ রিয়াং(২৮), সম্রাজী রিয়াং (২১) ও সুমিরন রিয়াং (৩২)। তারা সবাই ভারতের রাজকান্দি জেলার বাসিন্দা বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার(৩ নভেম্বর) দুপুর ২ টার দিকে ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলেমান মিয়ার নেতৃত্বে স্থানীয়রা তাদেরকে আটক করে ।

পুলিশ সুত্রে জানা যায়- বাংলাদেশের ৮ কিলোমিটার ভেতরে বন্য শুকর ও বিভিন্ন প্রাণী মারার জন্য ৬ জন ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করে। স্থানীয়দের সহযোগীতায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাঘাছড়া চা বাগানে অভিযান চালিয়ে ৬টি একনলা বন্দুকসহ ৪জনকে আটক করা হয়। এসময় বাকি দুজন পালিয়ে যায়। আটককৃতদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্চয় চক্রবর্তী আটকের সত্যতা নিশ্চিত করে আইনিউজকে বলেন, বন্য শুকর ও বিভিন্ন প্রাণী মারার জন্য তারা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। আটককৃতদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন ওসি।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- রেসকিউ সেন্টার থেকে ফের লাউয়াছড়ার বুকে গেলো লজ্জাবতি বানরগুলো
- লোকালয়ে রয়েল বেঙ্গল টাইগার, আতঙ্কে গ্রামবাসী
- ঘুমন্ত মানুষের ঘামের গন্ধে আসে এই সাপ, দংশনে নিশ্চিত মৃত্যু
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























