Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬,   চৈত্র ১৪ ১৪৩২

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৪৫, ৩ নভেম্বর ২০২২

কমলগঞ্জে ভাইয়ের হাতে ভাই খু ন!

কমলগঞ্জের ম্যাপ

কমলগঞ্জের ম্যাপ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর মাঝেরগাঁও গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে এক ভাইর হাতে আরেক ভাই খু নে র ঘটনা ঘটেছে। ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রীও।

গত বুধবার (২ নভেম্বর) রাত সাড়ে ১০টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর মাঝেরগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহতের নাম পুতুল সিংহ (৬০)।

স্থানীয়রা জানান, বড় ভাই পুতুল সিংহের সঙ্গে তার ছোট ভাই বিপিন সিংহের জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে বুধবার বিকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে রাতে বিপিন সিংহ ও তার ছেলে নিশি সিংহ পুতুল সিংহের বাড়িতে গিয়ে হা ম লা চালায়। পুতুল সিংহকে এলোপাতাড়ি কু পি য়ে জ খ ম করে।

এসময় পুতুলের স্ত্রী লক্ষী রানী সিংহ স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও কু পি য়ে জ খ ম করেন দেওর আপন সিংহ। পরে এলাকাবাসী এগিয়ে আসলে বাবা ও ঘাতক ছেলে পালিয়ে যায়।

মুমুর্ষ অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে বুধবার রাত ১ টায় কর্তব্যরত চিকিৎসক পুতুল সিংহকে মৃ ত ঘোষণা করেন।

এদিকে স্ত্রী লক্ষী রানী সিংহের অবস্থাও আশংকাজনক হওয়ায় তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

তবে এখনো থানায় কোনও মামলা দায়ের হয়নি বলে জানান ওসি।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-

বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়