মৌলভীবাজার প্রতিনিধি
সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী সম্মাননা পেল এমবি ক্লথ স্টোর
সম্মাননা সনদ ও ক্রেস্ট গ্রহণ করেন প্রতিষ্ঠানের পরিচালক আনোয়ার ইকবাল। ছবি- প্রতিনিধি
মৌলভীবাজার জেলায় ‘ব্যবসা’ খাতে ২০২০-২০২১ অর্থবছরে সর্বোচ্চ ভ্যাট (মূল্য সংযোজন কর) প্রদানকারী সম্মাননা পেয়েছে এমবি ক্লথ স্টোর।
সর্বোচ্চ ভ্যাট প্রদান করায় এ বছর জেলা শহরের ঐতিহ্যবাহী এ কাপড়ের দোকানকে সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।
শনিবার (১০ ডিসেম্বর) সিলেট নগরের একটি কনফারেন্স হলে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট অঞ্চল বিভাগের ১৩টি প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ভ্যাট প্রদান করায় সম্মাননা প্রদান করে।
মৌলভীবাজার জেলায় ‘ব্যবসা’ খাতে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী হিসেবে এমবি ক্লথ স্টোর-এর পক্ষ থেকে সম্মাননা সনদ ও ক্রেস্ট গ্রহণ করেন প্রতিষ্ঠানের পরিচালক আনোয়ার ইকবাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ব্যবসা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ড. আব্দুল মান্নান শিকদার।
শনিবার ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে সিলেটে সেমিনার ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।
এমবি ক্লথ স্টোর-এর পরিচালক নূরুল ইসলাম কামরান বলেন, ‘এমবি’ মৌলভীবাজারের একটি গর্ব এবং ঐতিহ্যের একটি প্রতিষ্ঠান। দীর্ঘ বছর ধরে প্রতিষ্ঠানটি মৌলভীবাজারবাসীর আস্থা ও সুনাম ধরে রেখেছে। গ্রাহক জনপ্রিয়তার কারণেই আমরা জেলায় সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীর সম্মাননা পেয়েছি। এ সম্মাননা পুরো মৌলভীবাজারবাসীর।’
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- রেসকিউ সেন্টার থেকে ফের লাউয়াছড়ার বুকে গেলো লজ্জাবতি বানরগুলো
- লোকালয়ে রয়েল বেঙ্গল টাইগার, আতঙ্কে গ্রামবাসী
- ঘুমন্ত মানুষের ঘামের গন্ধে আসে এই সাপ, দংশনে নিশ্চিত মৃত্যু
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























