মৌলভীবাজার প্রতিনিধি
ভিপি মিজানের নেতৃত্বে মৌলভীবাজার বিএনপির পদযাত্রা
ভিজি মিজানের অনুসারী বিএনপি নেতাকর্মীদের পদযাত্রা। ছবি- আই নিউজ
সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা করেছে ভিপি মিজানুর রহমান মিজানের নেতৃত্বাধীন মৌলভীবাজার জেলা বিএনপির একাংশ।
মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে পদযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান (ভিপি মিজান)। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব এম এ মুকিত। সঞ্চলনা করেন মুহিতুর রহমান হেলাল।
উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র নেতা সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মুশাররফ হোসেন বাদশা, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, পৌর বিএনপির সাবেক সভাপতি এমএ হক, সাবেক ছাত্রনেতা সেলিম সালাউদ্দিন।
বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক ও পৌর বিএনপির সদস্য সচিব মনোয়ার আহমেদ রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবু স্বাগত কিশোর দাস, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমেদ এবং জেলা কৃষক দলের সদস্য সচিব মোনায়েম কবির।
উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা রুনু আহমদ, সহিদ আহমদ জুনেদ, আমিনুর রশিদ, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সহিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, সদর উপজেলা সদস্য সচিব মামুনুর রশীদ, জেলা যুবদল নেতা মো. নাজমুল ইসলাম মামুন, জেলা ছাত্রদের যুগ্ম সম্পাদক তাজুদ চৌধুরী, আল-আমিন প্রমুখ।
এতে মৌলভীবাজার জেলা বিএনপি, পৌর বিএনপি, জেলা স্বেচ্ছাসেবক, জেলা ছাত্রদল, জেলা কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























