Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৩ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৯ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৩, ৩১ জুলাই ২০২৩

এসএসসিতে বিশ্বপ্রিয় কাব্য’র জিপিএ-৫ অর্জন

মা-বাবার সাথে কাব্য

মা-বাবার সাথে কাব্য

শ্রীমঙ্গল উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে বিশ্বপ্রিয় ভট্টাচার্য কাব্য। সে বাংলানিউজটোয়েন্টিফোর.কমের ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট বিশ্বজিৎ ভট্টাচার্য বাপনের ছেলে।  

সম্প্রতি শুক্রবার (২৮ জুলাই) গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ফলাফলে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে কাব্য। পরীক্ষায় মোট ১৩০০ নম্বরের মধ্যে তার অর্জিত নম্বর ১১৭৩।

কাব্য ন্যাশনাল টি কোম্পানি (এনটিসি) এর প্রাক্তন টি-প্লান্টার (চা বাগান ব্যবস্থাপক) বিজয় কান্তি ভট্টাচার্যের পৌত্র (নাতি), দিপালী গোস্বামীর দৌহিত্র (কন্যার পুত্র) এবং তনুশ্রী গোস্বামীর একমাত্র ছেলে।

সোমবার (৩১ জুলাই) নিজের অনুভূতি প্রকাশে বিশ্বপ্রিয় ভট্টাচার্য কাব্য জানায়, জিপিএ-৫ পেয়ে অনেক খুশি লাগছে। আমার সাফল্যের পেছনে রয়েছে আমার বাবা-মা, দাদু-দিদা ও শিক্ষকদের উৎসাহ আর সমর্থন। তারা সবসময় আমাকে সাহস যুগিয়েছেন, প্রেরণা দিয়েছেন। সবার কাছে আমি আশির্বাদ প্রার্থী। ভবিষ্যতে যেন বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে পারি।

পড়াশোনার পাশাপাশি কাব্য সাহিত্য-সংস্কৃতি এবং আবৃত্তির নানান প্রতিযোগিতায় অসংখ্য পুরস্কার অর্জন করেছে। দাবা প্রতিযোগিতাতেও তার রয়েছে গৌরবময় সাফল্য। কাব্য সবার দোয়া ও আশির্বাদ প্রার্থী।

আইনিউজ/এমএন

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়