Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৩ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৩১, ২ আগস্ট ২০২৩

সিলেটে শুক্রবার থেকে দেখা যাবে ‘প্রহেলিকা’

সিলেটের একমাত্র সিনেপ্লেক্স ‘গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে’ শুক্রবার (০৪ আগস্ট) থেকে প্রদর্শিত হবে সাড়া জাগানো চলচ্চিত্র ‘প্রহেলিকা’। 

প্রতিদিন দুপুর ২টা, বিকেল ৫ টা ও রাত সাড়ে ৮.৩০ টায় তিনটা শোর মাধ্যমে প্রদর্শিত হতে চলচ্চিত্রটি।

জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ সিনেমার প্রহেলিকার মধ্য দিয়ে প্রায় আট বছর পর রুপালি পর্দায় ফিরেছেন জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। এই সিনেমাতে মনা চরিত্রে অভিনয় করে তিনি ইতিমধ্যে দারুণ প্রসংসা কুড়িয়েছেন। তাছাড়াও সিনেমার বাকি দুই প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী বুবলি ও জনপ্রিয় মুখ নাসির উদ্দিন খান।

সিনেমার মুখ্য দৃশ্যগুলো ধারণ করা হয়েছে সিলেটের বিভিন্ন লোকেশনে! পরিবার, পরিজন বা বন্ধু-বান্ধব নিয়ে সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে সিনেমা উপভোগ করার জন্য গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আইনিউজ/ইউএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়