মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল
তারেক জোবাইদা দম্পতির বিরুদ্ধে রায়ের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবু স্বাগত কিশোর দাস চৌধুরী, সাধারণ সম্পাদক জি এম এ মুক্তাদির রাজু, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমদ ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান এর নেতৃত্বে শহরের চৌমুহনী কাশিনাথ সড়ক থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে এম সাইফুর রহমান সড়কের ওয়েস্টার্ন প্লাজা এলাকায় গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি ও জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, জেলা স্বেচ্ছাচারী দলের সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী, সাধারণ সম্পাদক জি এম মুক্তাদির রাজু, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমদ ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক জনি আহমেদ প্রমুখ।
যুবদলের কেন্দ্রীয় সহ সভাপতি জাকির হোসেন উজ্জ্বল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বিএনপির ঐক্যের প্রতীক। শেখ হাসিনার মাফিয়া ফ্যাসিস্ট সরকার যার জনপ্রিয়তায় ভীত হয়ে এই ফরমায়েশি রায় ঘোষণা করিয়েছে। বাংলার ছাত্র ও যুবসমাজ এই রায় মানে না আমরা অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না।
আইনিউজ/ইউএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























