বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
বড়লেখায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
বড়লেখা থানা পুলিশের কাছে গ্রেফতার আসামি ফরমান আলী। ছবি- RMB
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার (৬ আগস্ট) সন্ধ্যায় অভিযান চালিয়ে ফরমান আলী নামের ওই আসামীকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, রোববার সন্ধ্যায় বড়লেখা থানার এএসআই হরিধন দেবনাথ ও এএসআই উস্তার মিয়ার নেতৃত্বে চান্দগ্রাম এলাকায় আসামির বাড়িতে অভিযান চালিয়ে ফরমান আলীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ফরমান আলী বড়লেখা থানার চান্দগ্রাম গ্রামের মৃত নছির আলীর ছেলে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, আসামি ফরমান আলীর বিরুদ্ধে বড়লেখায় এনজিআর ৩১/২২ মামলায় পেনাল কোডের ৫০৬(২) ধারার অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫,০০০/- টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
সোমবার (৭ আগস্ট) আসামিকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























