নিজস্ব প্রতিবেদক
ধানুহাটারপাড়স্থ আইডিয়াল স্কুল এন্ড কলেজ পরিদর্শন
ফেসবুকে কিছু দেখলে আগে সত্য-মিথ্যা যাচাই করবেন : আনোয়ারুজ্জামান
সিলেট মহানগরের আখালিয়া এলাকার ধানুহাটারপাড়স্থ আইডিয়াল স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
সোমবার দুপুরে ঢাকা থেকে সিলেটে ফিরেই তিনি সরাসরি আখালিয়া এলাকার ধানুহাটারপাড়াস্থ সিলেট আইডিয়াল স্কুল এন্ড কলেজ পরিদর্শন যান। পরিদর্শন শেষে আনোয়ারুজ্জামান চৌধুরী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এসময় আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, সিলেট আধ্যাত্মিক নগরী। হযরত শাহজালাল রহ. ও শাহপরান রহ. স্মৃতি বিজড়িত শান্ত সিলেটকে কিছু লোক অশান্ত করতে এমন হীন প্রচেষ্টা চালিয়েছে। বিভিন্ন মাধ্যমে প্রচার করে যারা এই গুজবকে ছড়িয়ে দিয়ে সাধারণ মানুষ কে উত্তেজিত করেছেন এদেরকেও আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিটি টিম আন্তরিকতার সাথে কাজ করেছেন যাতে সিলেটের মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হয়। ঘটনার শুরু থেকে ঢাকা থেকে পুলিশের আইজিপি খোঁজ খবর নিচ্ছিলেন। আমার সাথেও তার কথা হয়েছে। তাদের তাৎক্ষনিক ভূমিকার কারনে বড় ধরনের বিপদ থেকে প্রিয় নগরী রক্ষা পেয়েছে। এই শান্ত সিলেটকে কারা অশান্ত করতে চায় এবং তাদের উদ্দেশ্যে কি? এ বিষয়ে সবার খোঁজ নিতে হবে।
তিনি নগরবাসীর উদ্দেশ্যে বলেন, কোনো কিছু ঘটলে বা ফেসবুকে দেখলে সাথে সাথে উত্তেজিত হবেন না। আগে বিষয়টি সত্য-মিথ্যা যাচাই করুন। রোববারের ঘটনায় আইনশৃঙ্খলাবাহিনী সঠিক সময় ব্যবস্থা না নিলে আমাদের জান-মালের ব্যাপক ক্ষয়ক্ষতি হতো পারতো। এসময় তিনি স্থানীয় কাউন্সিলর ও সচেতন এলাকাবাসীকেও ধন্যবাদ জানান।
পরিদর্শনকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো.ইলিয়াছ শরীফ, বিপিএম-(বার), পিপিএমসহ আইনশৃঙ্খলাবাহিনীর উধ্বর্তন কর্মকর্তা ও এলাকারগণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আইনিউজ/ইউএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























