আই নিউজ ডেস্ক
দুই দিনের সফরে সিলেটে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন
পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সাংসদ পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন দু’দিনের সফরে শুক্রবার সকালে সিলেটে এসে পৌঁছেছেন। সফরকালে তিনি বিভিন্ন সরকারি ও বেসরকারি উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করবেন।
এসময় মন্ত্রীকে এয়ারপোর্টে স্বাগত জানান সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
পররাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব এনামুল হাবিব জানিয়েছেন তিনি শুক্রবার সকালে নভো এয়ারের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হবেন এবং সোয়া ১১টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।
তিনি সকাল সাড়ে ১১টার দিকে সিলেট সদর উপজেলা মিলনায়তনে এলজিইডি বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।পরে বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের বিভিন্ন শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।
ওই দিন সন্ধ্যা ৭টায় সিলেট সার্কিট হাউস মিলনায়তনে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাগরিক সংলাপ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। পরদিন শনিবার তিনি নগরীর শাহী ঈদগাহে আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন। ওইদিন বিকেল ৪টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে ড. একে আব্দুল মোমেন রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।
আইনিউজ/ইউএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























