নিজস্ব প্রতিবেদক
সিলেটে পররাষ্ট্রমন্ত্রী
`আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয় ও ইচ্ছা থাকলে জীবনে সফলতা আসবে`
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন, শিক্ষার্থীদের আত্মবিশ্বাস থাকতে হবে। আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয় ও ইচ্ছা থাকলে জীবনে সফলতা আসবে। পরোচনার ঊর্ধ্বে থেকে শান্তি-শৃংখলার সাথে চলতে হবে।
সিলেট জেলা পরিষদ আয়োজিত ২০২৩ সালের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
তিনি আরও বলেন, আল্লাহ হাত-পা দিয়েছেন। এগুলোকে কাজে লাগিয়ে জীবনে সফলতা নিয়ে আসতে হবে। আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মানুষ। মানবসম্পদকে কাজে লাগাতে পারলে আমাদের স্বপ্ন- বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং উন্নত সমৃদ্ধশালী স্থিতিশীল অসাম্প্রদায়িক অর্থনীতি গড়ে তোলা সম্ভব। মানবসম্পদ কাজে লাগালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন- ২০৪১ সালের মধ্যে দেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে পারবো।
শুক্রবার (১১ আগস্ট) বিকালে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর রমা বিজয় সরকার ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন।
সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ ও সিএ একেএম কামারুজ্জামান মাসুমের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন, সদস্য আপ্তাব আলী কালা মিয়া, সুষমা সুলতানা রুহি, মোছাদ্দিক আহমদ, মো. নাসির উদ্দিন, মো. আব্দুল হামিদ, অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, ফয়জুল ইসলাম (ফয়ছল), সুবাস দাশ ও ইফজাল আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা পরিষদ সদস্য মোছাদ্দিক আহমদ।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সুমাইয়া জান্নাত ও আবু তাহের। এ বৃত্তি প্রদান অনুষ্ঠানে ৩৯৩ জন শিক্ষার্থীকে মোট ১৯ লক্ষ ৮৪ হাজার ৫ শত টাকা প্রদান করা হয়।
আইনিউজ/ইউএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























