নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১৩:০১, ১৩ আগস্ট ২০২৩
মৌলভীবাজার শহর দেখে মুগ্ধ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক
শহরের প্রবীণাঙ্গণ পরিদর্শনে শ্যামল দত্ত, মেয়র ফজলুর রহমান এবং আই নিউজের সম্পাদক হাসানাত কামাল
মৌলভীবাজারের পরিচ্ছন্ন ফুলেল শহরে মুগ্ধতা প্রকাশ করেছেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।
শনিবার (১২ আগস্ট) দুপুরে পর শ্যামল দত্ত মৌলভীবাজার শান্তিবাগ নদীর পাড় রিভারভিউ ও প্রবীণাঙ্গণ পরিদর্শন করেন।
দুপুরের পর ভোরের কাগজের প্রতিনিধি সম্মেলন শেষে তিনি মেয়র ফজলুর রহমানের আমন্ত্রণে শান্তিবাগ নদীর পাড় রিভারভিউ পার্ক পরিদর্শন করেন। এ সময় তিনি রিভারভিউ পার্কে একটি ফুরুস এবং একটি টেকোমা ফুলের চারা রোপণ করেন।
এসময় মেয়র ফজলুর রহমান ছাড়াও পৌরসভার কাউন্সিলর সৈয়দ সেলিম হক ও সালেহ আহমদ পাপ্পু, ভোরের কাগজের মৌলভীবাজার প্রতিনিধি সালেহ এলাহি কুটি, বিটিভির জেলা প্রতিনিধি ও আই নিউজের সম্পাদক হাসানাত কামাল, বিশিষ্ট ব্যবসায়ী ইউসুফ আলী, সাবেক ব্যাংকার মোশতাক আহমদ মম প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে প্রবীণাঙ্গণ পরিদর্শন করেন শ্যামল দত্ত। যেখানে মৌলভীবাজার পৌরসভা গড়ে তুলেছে দেশি-বিদেশি ফুলের বাগান এবং জ্যেষ্ঠ নাগরিকদের জন্য ওয়াকওয়ে।
এর আগে তিনি পৌরসভা পুকুরপাড়ে লাগানো ফুলের সমাহার ও কোদালিছড়া পরিদর্শন করেন।
মৌলভীবাজার পৌরসভার পরিচ্ছন্ন শহর, শান্তিবাগ রিভারভিউ পার্ক, প্রবীণাঙ্গণের ফুলের সমাহার, ফুলেল শহর কোদালিছড়া ওয়াকওয়ে দেখে মুগ্ধতা প্রকাশ করেন শ্যামল দত্ত। তিনি মৌলভীবাজারের উন্নয়নে যেখানে বলা প্রয়োজন সেখানে তদবির করবেন, কথা বলবেন বলে জানান। মৌলভীবাজারে বারবার আসবেন বলেও জানান জাতীয় প্রেসক্লাব সাধারণ সম্পাদক।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























