Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৬ মার্চ ২০২৬,   চৈত্র ২ ১৪৩২

বিষ্ণু দেব, মৌলভীবাজার

প্রকাশিত: ১৬:৫২, ১৪ আগস্ট ২০২৩
আপডেট: ২২:২৯, ১৪ আগস্ট ২০২৩

মৌলভীবাজারে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের টাকা ও টিন দিলেন এমপি নেছার

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

মৌলভীবাজার সদর উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১১৮টি পরিবারের মধ্যে বাসগৃহ নির্মাণ ও পুর্নঃনির্মাণের লক্ষ্যে সংসদ সদস্য নেছার আহমদের অনুকুলে বরাদ্দকৃত ১২৫ বান্ডিল ঢেউটিন ও তিনলক্ষ ৭৫ হাজার নগদ টাকা বিতরণ করা হয়েছে।

সোমবার (১৪ই অগস্ট) সকাল ১০টায় মৌলভীবাজার সদর উপজেলা মিলনায়তনে কক্ষে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের  সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ।

সদর উপজেলা নির্বাহী অফিসার শরীফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন।

এতে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান , উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়