Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৩ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৮ ১৪৩২

হেলাল আহমেদ, আই নিউজ

প্রকাশিত: ১১:৪১, ১৫ আগস্ট ২০২৩

কুলাউড়ার কালা পাহাড়ে চলছে জঙ্গি অভিযান, আরো জঙ্গির সন্ধান 

কালা পাহাড়ের ফাইল ছবি

কালা পাহাড়ের ফাইল ছবি

কুলাউড়ার দুর্গম কালাপাহাড় এলাকায় আরো জঙ্গির সন্ধানে অভিযান পরিচালনা করছে কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি)। 

আজ মঙ্গলবার (১৫ আগস্ট) জেলা পুলিশের একাধিক পুলিশ সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন। তবে অভিযানের ব্যাপারে পরবর্তীতে প্রেস ব্রিফিং করে জানানো হবে বলে জানিয়েছেন তাঁরা। 

সাম্প্রতিক সময়ে কুলাউড়ায় বেশকিছু সন্দেহজন জঙ্গি ধরা পড়ায় এ উপজেলায় ধারাবাহিকভাবে জঙ্গি অভিযান চালানোর কথা জানিয়েছে সিটিটিসি। 

এ দিকে সোমবার (১৪ আগস্ট) কুলাউড়ার কর্মধায় পলাতক জঙ্গি ডাক্তারসহ ১৭ জনকে সন্দেহজনক ভাবে আটক করেন স্থানীয় সিএনজি চালক ও এলাকাবাসী। পরবর্তীতে ইউনিয়ন পরিষদের মাধ্যমে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়া হয়। 

এর একদিন আগে শনিবার (১২ আগস্ট) সকালে প্রায় ৪ ঘণ্টার এক অভিযান শেষে নারীসহ ১০ জন 'জঙ্গি'কে আটক করে সিটিটিসি। কুলাউড়ার কর্মধা ইউনিয়নের টাট্টিউলি গ্রামের দুর্গম একটি এলাকা থেকে তাদেরকে অভিযান চালিয়ে আটক করা হয়। এর দুইদিন পরেই আজ মঙ্গলবার আবার কুলাউড়ার কালাপাহাড়ে 'জঙ্গি অভিযানে' নেমেছে কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি)। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়