Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৫ ১৪৩২

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৮, ২৪ জানুয়ারি ২০২৪

কুলাউড়ায় সুপারিগাছে ঝুঁকিপূর্ণভাবে টানানো বিদ্যুতের লাইন

বিদ্যুতের লাইন ঝুঁকিপূর্ণ অবস্থায় টানানো আছে সুপারিগাছ ও বাঁশের ওপর।

বিদ্যুতের লাইন ঝুঁকিপূর্ণ অবস্থায় টানানো আছে সুপারিগাছ ও বাঁশের ওপর।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার একটি এলাকায় প্রায় ৭০০ মিটার জায়গায় বিদ্যুৎ সঞ্চালনের পাকা খুঁটি নেই। সে জায়গায় বিদ্যুতের লাইন ঝুঁকিপূর্ণ অবস্থায় টানানো আছে সুপারিগাছ ও বাঁশের ওপর। সুপারিগাছ ও বাঁশ থেকে আবার লাইন টানা হয়েছে বিভিন্ন বাড়িতে। এতো করে দুর্ঘটনার ঝুঁকি থাকলেও এ অবস্থা থেকে উত্তোরণে কোনো পদক্ষেপ এখনো নেয়নি কতৃপক্ষ। 

কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের গাজীপুর গাঙপাড় গ্রামে বিদ্যুতের লাইনের এ দৃশ্য দেখা গেছে। সোমবার বিকেলে ওই এলাকা ঘুরে দেখা যায়, উপজেলা সদর থেকে গাজীপুর চা-বাগানে যাওয়ার পাকা সড়কের পাশে অবস্থিত গাঙপাড় গ্রামের অন্তত ৭০০ মিটার জায়গায় বিদ্যুৎ সঞ্চালন লাইনে কোনো খুঁটি নেই। সেখানে বিভিন্ন বাড়ির সুপারিগাছ ও বেড়ায় লাগানো বাঁশ-কাঠের খুঁটির ওপর ভর করে ৪৪০ ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইন টানানো হয়। ওই লাইন থেকে আশপাশের বাড়িঘরে সংযোগ দেওয়া হয়েছে।

এলাকাবাসী বলেন, ওই স্থানটি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) আওতায় পড়েছে। এ ঝুঁকিপূর্ণ লাইন থেকে অন্তত শতাধিক পরিবারে সংযোগ দেওয়া হয়েছে। বেশির ভাগ পরিবার দরিদ্র। ঝোড়োবাতাসে প্রায়ই লাইন ছিঁড়ে পড়ে। তখন গ্রাহকেরা চাঁদা তুলে স্থানীয় মিস্ত্রিদের দিয়ে লাইন মেরামত করান।

এলাকাবাসী আরও বলেন, কয়েকটি পাকা খুঁটি স্থাপন করে লাইন টানার বিষয়ে চার-পাঁচ বছর আগে তাঁরা বিউবোর স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এ সময় খরচ বাবদ ৩০ হাজার টাকা চাওয়া হয়েছিল। কিন্তু ওই টাকার ব্যবস্থা করা সম্ভব হয়নি। এর পর থেকে লাইনটি এভাবে পড়ে রয়েছে।

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করলে বিউবোর কুলাউড়া বিক্রয়, বিতরণ ও সরবরাহ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শাহাদাত হোসেন বলেন, খোঁজ নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়