মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৫, ৫ ফেব্রুয়ারি ২০২৪
মৌলভীবাজারে নির্মাণাধীন ভবনের দেয়াল পড়ে স্কুলছাত্রীর মৃ ত্যু
নির্মাণাধীন একটি দেয়াল পড়ে ঘটনাস্থলেই বিথীর মৃত্যু হয়। ছবি- সংগৃহীত
মৌলভীবাজার সদর উপজেলায় নির্মাণাধীণ একোটি ভবনের দেয়াল পড়ে ১২ বছরের এক স্কুলছাত্রীর মৃ ত্যু হয়েছে। বিথী আক্তার নামের ওই ছাত্রী আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিলো।
রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার পূর্ব সুলতানপুর এলাকায় এই ঘটনা ঘটে। নি হ ত স্কুলছাত্রী বিথী আক্তার ওই এলাকার বাদশা মিয়ার মেয়ে।
মৌলভীবাজার মডেল থানার ওসি কে এম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব সুলতানপুর এলাকায় দীর্ঘদিন ধরে ভাড়াটে বাসিন্দা হিসেবে বিথী আক্তারের পরিবার বসবাস করে আসছেন। ঘটনার দিন বিকেলে বিথী আক্তার তাদের বাসার নিচে লাল সবুজ সৈয়দ আশরাফ আলী হাউসিং এর পাশেই অবস্থান করছিল। এসময় একটি নির্মাণাধীন একটি দেয়াল পড়ে ঘটনাস্থলেই বিথীর মৃত্যু হয়।
আই নিউজ/এইচএ
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























