ঢাকা, বুধবার ২৪ জুন ২০২৬,   আষাঢ় ১০ ১৪৩৩

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৪, ৬ মার্চ ২০২৪

কুলাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তরুণের আ ত্ম হ ত্যা

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক তরুণ আ ত্ম হ ত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

বুধবার দুপুর দেড়টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের নিচে ওই যুবক ঝাঁপ দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

ঘটনার ব্যাপারে রেলওয়ে কুলাউড়া থানার ওসি মিহির কান্তি দে জানান, জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি কুলাউড়া স্টেশন ছেড়ে যাওয়ার পর ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যুর খবর প্রত্যক্ষদর্শীরা তাদের জানান। ওই যুবকের কোনো পরিচয় কেউ শনাক্ত করতে পারেনি।

তিনি আরও জানান, রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। রেলওয়ে থানায় এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ