মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার সদরে ভোক্তার অভিযান, ৩ দোকানে জরিমানা
একটি ফলের দোকানে অভিযানে ভোক্তার সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম। ছবি- আই নিউজ
রমজান উপলক্ষে বাজারে ভোক্তা পর্যায়ে পণ্যের মান ও দাম পর্যবেক্ষণে মাঠে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়। রোববার মৌলভীবাজার সদরের বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে পণ্য বিক্রিতে অনিয়মের দায়ে ৩টি দোকানে জরিমানা করে তা আদায় করা হয়েছে।
রোববার (১০ মার্চ) এ অভিযান চালান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম। মৌলভীবাজার সদর উপজেলার কোর্ট রোড, চৌমুহনা, টিসি মার্কেটসহ বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। অভিযানে সহযোগিতা করে সদর মডেল থানার পুলিশ ফোর্স।
অভিযানে পণ্যের গায়ে মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে চৌমুহনাতে অবস্থিত মাহদী ফ্রেশ ফুডকে ২ হাজার টাকা, নূরজামান ফল ভান্ডারকে ১ হাজার টাকা, টিসি মার্কেটে অবস্থিত হাসান ভ্যারাইটিজ স্টোরকে ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
অভিযানের পর ভোক্তার মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, আজকের অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১১ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























