Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৮ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৪ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৭, ১১ মার্চ ২০২৪

মৌলভীবাজারের সাবেক কৃষি কর্মকর্তা শাহজাদা আর নেই

মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক মো. শাহজাদা। ছবি- আই নিউজ

মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক মো. শাহজাদা। ছবি- আই নিউজ

মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক মো. শাহজাদা  আর নেই। তিনি রোববার (১০ মার্চ) সন্ধ্যায় ঢাকায় বারডেম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭১ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।
তাঁকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুরের গ্রামের বাড়িতে জানাযা শেষে কবর দেওয়া হচ্ছে।  

মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক কাজী লুৎফুল বারী এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে- মো. শাহজাদা মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া মৌলভীবাজার সদর উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে এক মেয়াদে ও রাজনগর উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে দুই মেয়াদে তিনি সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়