মো. ফাহাদ আহমদ
আপডেট: ১১:০৬, ১২ মার্চ ২০২৪
৪শ পরিবারকে ইফতার এবং খাদ্য সামগ্রী দিল আব্দুল জলিল ও মাহমুদা খান ট্রাস্ট
প্যাকেটে ছোলা, ডাল, চাল, সয়াবিন, পেয়াজসহ বিভিন্ন ধরণের ভোজ্য সামগ্রী দেওয়া হয়। ছবি- আই নিউজ
আসন্ন রমজান উপলক্ষে মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের আব্দুল জলিল ও মাহমুদা খানম ট্রাস্টের পক্ষ ৪শ হত-দারিদ্র পরিবারের মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (১০ মার্চ) দুপুরে ভোগ্য সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগ সহসভাপতি মুহিবুর রহমান তরফদার।
ট্রাস্টি প্রভাষক জয়নাল আবেদীন বকুল’র সভাপতিত্বে হাজী সাবু মিয়ার সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবি সৈয়দ সাজিদ উদ্দিন কামরান, ওই ট্রাস্ট্রের প্রধান পৃষ্ঠপোষক গৌছ মিয়া, পৃষ্ঠপোষক শিরিয়া আক্তার, সাবেক মেম্বার আব্দুল মালিক মালই, সমাজকর্মী দিবাংশু পাল প্রমুখ।
প্রত্যেক প্যাকেটে ছোলা, ডাল, চাল, সয়াবিন, পেয়াজসহ বিভিন্ন ধরণের ভোজ্য সামগ্রী দেওয়া হয়।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























