সাইফুল ইসলাম সুমন, জুড়ী
আপডেট: ১৬:২৪, ১৩ মার্চ ২০২৪
জুড়ীর কু*খ্যাত ধ*র্ষক কালা গ্রেফতার
পুলিশের কাছে গ্রেফতারের পর আসামী জাহাঙ্গীর আলম কালা। ছবি- আই নিউজ
মৌলভীবাজারের জুড়ীতে প্রথম শ্রেণির শিশু শিক্ষার্থীকে ধ*র্ষণ মামলার আসামি জাহাঙ্গীর আলম কালাকে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ। ধ*র্ষণের মামলার পর থেকে সে পলাতক ছিল।
বুধবার (১৩ মার্চ) সকালে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, ধ*র্ষণের শিকার শিশু শিক্ষার্থীটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ে। গত সোমবার (৪ মার্চ) ওই শিক্ষার্থী স্কুল থেকে বেলা সাড়ে ১২ টায় একা বাড়ীতে ফিরছিল। তখন তাদের বাড়িতে কোন লোকজন ছিল না। বাড়ীতে আগ থেকে ওঁৎ পেতে থাকা উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভোগতেরা গ্রামের আব্দুর রশীদের পুত্র জাহাঙ্গীর আলম কালা মেয়েটির মুখ চেপে ধরে ঘরের পেছনে খড়ের ঘরে নিয়ে ধ*র্ষণ করে।
পরে এ ঘটনায় মেয়েটির পালক মা বাদী হয়ে বৃহস্পতিবার (৭ মার্চ) থানায় ধ*র্ষণ মামলা করেন। মামলার পর থেকে অভিযুক্ত আসামী পলাতক ছিল। মঙ্গলবার (১২ মার্চ) রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তফা কামালের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
এদিকে কালার গ্রেফতারের খবরে ভোগতেরা সহ আশপাশের কয়েকটি গ্রামের গ্রামবাসীরা স্বস্তি প্রকাশ করে জানান, কালা ইতিপূর্বে ৫/৬টি মেয়ে শিশুকে ধ*র্ষণ ও ছেলে শিশুকে বলাৎকার করেছে এবং বেশ কয়েকজন মহিলাকে ধ*র্ষণ করেছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাঈন উদ্দিন বলেন, আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























