মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২১:৪৩, ১৬ মার্চ ২০২৪
মৌলভীবাজার জেলায় নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সভা
ছবি- আই নিউজ
সাম্প্রদায়িক সম্প্রীতি, সন্ত্রাসমুক্ত একটি সহনশীল সমাজ গঠন ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে যুবদের নেতৃত্ব বিকাশে দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে ত্রৈমাসিক সভা করেছে মৌলভীবাজার জেলায় নাগরিক প্লাটফর্ম।
শনিবার (১৬ মার্চ) সকাল ১১টায় মৌলভীবাজার জেলা গার্লস গাইড হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর-এর আয়োজনে `আস্থা' প্রকল্পের আওতায় এই ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
নাগরিক প্লাটফর্মের সদস্য সচিব মিসেস মাধুরী মজুমদারের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলার নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক সাংবাদিক নজরুল ইসলাম মুহিব। স্বাগত বক্তব্য দেন রূপান্তরের সিলেট ক্লাস্টার কো-অর্ডিনেটর হাসান তারেক।
সভার শুরুতে নাগরিক নেতৃবৃন্দ যুব ফোরামের সাথে উপজেলাভিত্তিক মতবিনিময়ের অভিজ্ঞতা আলোচনা করেন।
বক্তারা বলেন, চা বাগান, আদিবাসি, সংখ্যালঘু ও প্রান্তিক যুবরা আগে কারোর সামনে তাদের এলাকার সমস্যার কথা বলতে সাহস পেত না । এখন যুব ফোরামের সদস্য হয়ে তারা নাগরিক ফোরামের সদস্যদের সামনে তাদের অধিকারের কথা বলছে। এর মাধ্যমে বোঝা যায় তারা এগিয়ে আসতে চায়।
সভায় নাগরিক প্লাটফর্মের সদস্যরা গ্রুপ কাজের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সমাজ উন্নয়নমূলক কাজে যুবদের কীভাবে সম্পৃক্ত করা যায় এবং প্রান্তিক ও অসহায় জনগোষ্ঠীর নিরাপত্তার নিশ্চিতকরণে নাগরিক প্লাটফর্মের ভূমিকা কী হবে সেই বিষয়ে উপস্থাপন এবং আলোচনা করেন। পাশাপাশি নাগরিক প্লাটফর্মের দায়িত্ব ও কাজ নির্ধারণ করেন।
সভায় বক্তব্য দেন দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার আকমল হোসেন নিপু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট মকবুল হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, রেডিও পল্লি কণ্ঠের সিনিয়র স্টেশন ম্যনেজার মেহেদি হাসান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আ স ম ছালেহ সোহেল, নারী নেত্রী মুন্না দেব রায়, এহসানা চৌধুরী, অপরাজিতা রায়, অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ, অধ্যাপক আসল্লাহ, রূপান্তরের মনিটরিং এন্ড রিপোর্টিং অফিসার লাইলি আক্তার ও জেলা সমন্বয়কারী মুনজিলা প্রমুখ।
উল্লেখ্য, আস্থা প্রকল্পটি সুইস এজেন্সি ফর ডেভলপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি)-এর আর্থিক সহযোগিতায় রূপান্তর বাংলাদেশের ১৮টি জেলার ১৪৭টি উপজেলায় কাজ করছে।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























