ঢাকা, বুধবার ২৪ জুন ২০২৬,   আষাঢ় ১০ ১৪৩৩

জেসমিন মনসুর

প্রকাশিত: ১৩:১০, ১৮ মার্চ ২০২৪
আপডেট: ১৩:৫৭, ১৮ মার্চ ২০২৪

মৌলভীবাজারে যুক্তরাজ্য ভ্রমণের দিনগুলো বইয়ের প্রকাশনা অনুষ্ঠান ও দোহা মাহফিল

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

মৌলভীবাজারের বিশিষ্ট লেখক আইনজীবী ও শিক্ষাবিদ ড. মোহাম্মদ আবু তাহেরের যুক্তরাজ্য ভ্রমণের দিনগুলো বইয়ের প্রকাশনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

গত ১৫ মার্চ বিকেলে মৌলভীবাজার শহরের মামার বাডির কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা ও সামাজিক উন্নয়ন ফোরাম মৌলভীবাজারের সভাপতি লেখক ড. আবু তাহের। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. ফজলুল আলী। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষা ও সামাজিক উন্নয়ন ফোরাম মৌলভীবাজারের  সাধারণ সম্পাদক বাবুল উদ্দিন খান।  


বই প্রকাশনা অনুষ্ঠান ও দোহা মাহফিলে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদকমণ্ডলীর সভাপতি বৃটেনের কমিউনিটি লিডার ও গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর, যুক্তরাজ্য বিশিষ্ট ব্যাবসায়ী মো. আব্দুল হান্নান, প্রবীণ সাংবাদিক বকশি ইকবাল আহমদ, অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল,  অধ্যাপক মোহাম্মদ সেলিম, সাংবাদিক নুরুল ইসলাম শেফুল, কবি সুমিত্র দেব টিটু, এম মুহিবুর রহমান মুহিব, কবি পুলক ধর, কচুয়া আল- মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্ট এর সহ সভাপতি ফারুক আহমদ প্রমুখ।

এ ছাড়াও অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক, কবি, আইনজীবী, মসজিদের ইমাম, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

বক্তারা নিজেদের বক্তব্যে বইটির বহুল প্রচার প্রত্যাশা করেছেন। পরে শিক্ষা ও সামাজিক উন্নয়ন ফোরাম মৌলভীবাজারের উদ্যোগে আয়োজনে ইফতারের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা বশির আহমেদ।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ