Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৫:৫৭, ২১ মার্চ ২০২৪

নোংরা জায়গায় খাবার তৈরি, কুলাউড়ায় ভোক্তার অভিযান 

একটি দোকান তদারকি করছেন ভোক্তার মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।

একটি দোকান তদারকি করছেন ভোক্তার মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নোংরা জায়গায় খাবার তৈরি, খাদ্যে ক্ষতিকর দ্রব্য ব্যবহারসহ নানা অভিযোগে একাধিক দোকানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ মৌলভীবাজার জেলা কার্যালয়।

আজ বৃহস্পতিবার (২১ মার্চ) কুলাউড়া উপজেলা স্টেশন চৌমুহনা, উপজেলা রোড, উত্তরবাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্য, ফল ও রেস্টুরেন্টে এই অভিযান চালানো হয়। 

কুলাউড়া থানা পুলিশের সহায়তায় ভোক্তার অভিযান পরিচালনা করেন মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম। 

অভিযানে স্টেশন চৌমুহনায় অবস্থিত ভাই মতিন ট্রেডার্সকে ২ হাজার টাকা, ঈষান ফল ভান্ডারকে ১ হাজার টাকা, উত্তরবাজারে অবস্থিত পাকন এন্ড ব্রাদার্সকে ৪ হাজার টাকা ,ছামী ইয়ামী রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, আজকের অভিযানে মোট ৪টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৭ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে এ ধরণের কার্যক্রম চলমান থাকবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়