ঢাকা, বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৯ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৮, ২৫ মার্চ ২০২৪

“সাপ্তাহিক রাজনগর বার্তা” পত্রিকার ডিক্লারেশন বাতিলের আদেশ

“সাপ্তাহিক রাজনগর বার্তা”র ডিক্লারেশন বাতিলের আদেশ।

“সাপ্তাহিক রাজনগর বার্তা”র ডিক্লারেশন বাতিলের আদেশ।

মৌলভীবাজার জেলা থেকে প্রকাশিত “সাপ্তাহিক রাজনগর বার্তা”র ডিক্লারেশন বাতিলের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৫ মার্চ) মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা এক আদেশপত্রে এ তথ্য জানানো হয়। 

জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম স্বাক্ষরিত আদেশপত্রে বলা হয়, মৌলভীবাজার জেলে হতে প্রকাশিত “সাপ্তাহিক রাজনগর বার্তা” পত্রিকার প্রকাশক আক্তার হোসেন সাগর আর্থিক সঙ্কটের কারণে ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইন ১৯৭৩ এর ৭ ধারা মোতাবেক পত্রিকাটি নিয়মিত প্রকাশ করতে না পারায় স্বেচ্ছায় ডিক্লারেশন বাতিল করার জন্য এফিডেবেটি নং ০৭ তারিখ: ২২.০১.২০২৪ মূলে হলফনামাসহ আবেদন দাখিল করেছেন। দাখিলকৃত আবেদনের প্রেক্ষিতে ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইন ১৯৭৩ এর ২০ ধারা মোতাবেক নিম্নস্বাক্ষরকারী কর্তৃক জনাব আক্তার হোসেন সাগর এর ব্যক্তিগত শুনানী গ্রহণ করা হয়। তিনি ব্যক্তিগত শুনানীকালে আর্থিক সঙ্কটের কারণে পত্রিকা প্রকাশ করতে না পারায় ডিক্লারেশন বাতিল করার জন্য অনুরোধ জানান। এমতাবস্থায়, ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইন ১৯৭৩ এর ২০(ঘ) ধারা মোতাবেক “সাপ্তাহিক রাজনগর বার্তা” পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হলো।

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়