Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৮ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৬, ২৫ মার্চ ২০২৪

মৌলভীবাজারে সাবেক ইউপি চেয়ারম্যান কারাগারে 

মনুমুখ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হক সেফুল।

মনুমুখ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হক সেফুল।

মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হক সেফুলকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

রোববার (২৪ মার্চ) রাতে নিজ বাড়ি থেকে মৌলভীবাজার মডেল থানা পুলিশ তাকে আটক করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১ মার্চ বিকেলে মনুমুখ ইউনিয়নের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হক সেফুল ও তার বাহিনি সাধুহাটি হাজিবাড়ি গ্রামের মৃত আছকর মিয়া মেম্বারের ছেলে ব্যবসায়ী মো. মুজিবুর রহমান ও একই গ্রামের মৃত মো. মানিক মিয়ার ছেলে সিতার আহমদকে হা ম লা করে আ হ ত করে। পরবর্তীতে স্থানীয় মানুষ তাদেরকে মোলভীবাজার সদর হাসপাতালে নিয়া যান। সেখান থেকে তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা। এই ঘটনায় মনুমুখ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এমদাদ হোসেন বাদি হয়ে আব্দুল হক সেফুলসহ ১৮ জনের নাম উল্লেখ করে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করেন।

মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল বলেন, আদালতের আদেশ থাকায় গ্রেফতার করা হয়েছে। কোর্টের মাধ্যমে উনাকে কারাগারে পাঠানো হয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়